ভারতে লঞ্চ হয়েছে Realme 16 Pro 5G Harry Potter Edition, জেনে নিন 200MP ক্যামেরা সহ এই ফোনের লুক এবং ফিচার

Realme ভারতে তাদের Realme 16 Pro 5G ফোনের Harry Potter Edition লঞ্চ করে দিয়েছে। এটি আসলে রেগুলার মডেলের লিমিটেড এডিশন। এই ফোনে Harry Potter ফ্রেঞ্চাইজি দ্বারা অনুপ্রাণিত ডিজাইন এবং সফটওয়্যার দেখা যাবে। এই ফোনটির হার্ডওয়্যার ও ফিচার আগের Realme 16 Pro ফোনটির মতোই, তবে এটির ডিজাইন, ইউআই থীম এবং রিটেইল প্যাকেজিঙে বিশেষ Harry Potter টাচ পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনটি সম্পর্কে।

Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনের দাম এবং সেল

ভারতে Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনটি 12GB RAM ও 256GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 62,999 টাকা। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের পাশাপাশি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Magic Brown কালার অপশনে সেল করা হবে।

এই ফোনটি Hogwarts থীম সহ লিমিটেড-এডিশন গিফ্টিং বক্স প্যাকেজিঙে পেশ করা হয়েছে। এই বক্সের মধ্যে Hogwarts এর অ্যাক্সেপ্টেন্স লেটার, ট্রেইন টিকিট, Hogwarts Crests বুকমার্ক এবং ক্যারেক্টার পোস্টকার্ড পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের সঙ্গে Hogwarts লোগো সহ বিশেষ ফোন কেস এবং একটি ফোন পিন দেওয়া হয়েছে।

Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনের ডিজাইন

Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনের ব্রাউন লেদার ফিনিশ সহ ব্যাং প্যানেলে Argyle টেক্সচার দেওয়া হয়েছে। এটি Wizard Chess দ্বারা অনুপ্রাণিত। ফোনটির ব্যাক প্যানেলের মাঝখানে Hogwarts Crest এবং Harry Potter ওয়ার্ডমার্ক যোগ করা হয়েছে। এই ফোনের ক্যামেরা মডিউলের ডিজাইন‌ও যথেষ্ট উল্লেখযোগ্য। এটি Harry Potter জগতের অন্যতম জনপ্রিয় ক্যারেক্টার Hedwig এর মতো। ফোনটির ক্যামেরা লেন্সগুলি Hedwig এর চোখের মতো দেখতে।

এই ফোনের সফটওয়্যারে Harry Potter থীম রয়েছে। এতে Crest ডিজাইন সহ 3D এম্বস্ড আইকন দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ Theme Store এর আইকনে Sorting Hat এবং Calculator অ্যাপের জন্য Platform Nine ও Three-Quarters সিম্বল ব্যাবহার করা হয়েছে। এছাড়াও ইউজাররা Harry Potter থীমের বিশেষ ওয়ালপেপার পাবেন।

Realme 16 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Harry Potter Edition এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড Realme 16 Pro 5G ফোনের মতোই স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনে 1,272 x 2,772 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 450ppi পিক্সেল ডেন্সিটি এবং 1,400nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসিঙের জন্য Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7300 Max 5G চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য Arm Mali G615 GPU রয়েছে। এই ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে।

Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনে ফটোগ্রাফির জন্য f/1.8 অ্যাপার্চারযুক্ত 200MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Realme 16 Pro 5G Harry Potter Edition ফোনে 7,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here