লঞ্চ হতে চলেছে vivo Y-সিরিজের নতুন স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

চাইনিজ টেক কোম্পানি ভিভো তাদের ‘ওয়াই’ সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে বলে খবর পাওপা যাচ্ছে। এই আপকামিং ফোনটি vivo Y32 নামে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি, তবে মালেশিয়ার সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানির ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে।

vivo Y32 ফোনের ডিটেইলস

vivo Y32 ফোনটি SIRIM সার্টিফিকেশন পেয়েছে এবং টিপস্টার আনভিল এই বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার করেছেন। এই লিস্টিতে ফোনটি V2638 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। ফোনটির সার্টিফিকেশন ডেট 14 সেপ্টেম্বর বলে জানা গেছে। জানিয়ে রাখি SIRIM সার্টিফিকেশনে স্থানীয় মার্কেটে আসন্ন ডিভাইসের সেফটি, কোয়ালিটি এবং রেগুলেটরি স্ট্যান্ডার্ড দেখানো হয়।

জানিয়ে রাখি কোম্পানি 2021 সালে এই নামের একটি ফোন লঞ্চ করেছিল। তখন বিশ্বের প্রথম vivo Y32 ফোনটিতে Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছিল। এটি 4G স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছিল। এই আপকামিং ফোনটিতে কতটা আলাদা ধরনের স্পেসিফিকেশন পাওয়া যাবে এবং ফোনটি 4G না 5G হিসাবে লঞ্চ করা হবে এখন সেটাই দেখার। বর্তমানে কোম্পানির আপকামিং ফোনের সম্পর্কে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

vivo Y31 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন

vivo Y31 5G ফোনটির 6GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 27,999 টাকা এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 31,999 টাকা দামে সেল করা হয়। প্রসেসিঙের জন্য vivo Y31 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে Expandable RAM ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে অতিরিক্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে।

vivo Y31 5G ফোনে 1608 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনের ডিসপ্লেতে Wet-Hand এবং Greasy-Hand টাচ ফিচার রয়েছে, ফলে ভেজা এবং পিচ্ছিল হাতেও ফোনটি খুব সহজেই ব্যাবহার করা যায়।

vivo Y31 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

vivo Y31 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটিতে অনায়াসে 25 ঘন্টা YouTube স্ট্রিমিং টাইম পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। জানিয়ে রাখি ফোনটিতে MIL-STD-810H সার্টিফাইড বডি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here