কনফার্ম হল OnePlus 16 ফোনের ডিজাইন, 1TB স্টোরেজ এবং 3 কালার অপশন সহ হতে পারে লঞ্চ

OnePlus তাদের আপকামিং ফ্ল্যাগশিপ OnePlus 16 স্মার্টফোনটি ক্রমাগত টিজ করে চলেছে। এবার OnePlus 16 ফোনের প্রি-অর্ডার লিস্টিঙের মাধ্যমে এর কালার অপশন, স্টোরেজ ভেরিয়েন্ট এবং ডিজাইন সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। অন্যদিকে রিপোর্টের মাধ্যমে ফোনের ডিসপ্লে, প্রসেসর, ব্যাটারি এবং ক্যামেরা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OnePlus 16 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

OnePlus 16 ফোনের কালার এবং ডিজাইন

OnePlus 16 ফোনটিতে স্কয়ার মেটাল ক্যামেরা আইল্যান্ড, বর রাউন্ডেড কর্নার এবং বাদিকে কাস্টমাইজেবল AI দেওয়া হবে বলে জানা গেছে। এই AI এর জন্য ইউজাররা ফোনের বেশ কিছু ফিচার ফাস্ট অ্যাক্সেস করতে পারবেন।

OnePlus 16 ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে। এতে Tomorrow Starlight, Dark Forest এবং Martian Masterpiece কালার অপশন। প্রি-অর্ডার লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছে Tomorrow Starlight মডেলের রেয়ার প্যানেল, যা এই মডেলের মূল বিশেষত্ব। এতে ইন্টার-অ্যাক্টিভ ব্রীদিং লাইট দেওয়া হয়েছে। এটি ফোনের ব্রান্ডিং এবং নাম্বার দেখাচ্ছে।

OnePlus 16 স্টোরেজ অপশন

OnePlus 16 ফোনটি একাধিক RAM এবং স্টোরেজ অপশন সহ চীনের বাজারে পেশ করা হবে। কোম্পানির অফিসিয়াল প্রি-অর্ডার লিস্টিং অনুযায়ী ফোনের ভেরিয়েন্ট সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

  • 12GB RAM + 256GB স্টোরেজ
  • 12GB RAM + 512GB স্টোরেজ
  • 16GB RAM + 512GB স্টোরেজ
  • 16GB RAM + 1TB স্টোরেজ

OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OnePlus 16 ফোনটিতে BOE X4 ফ্ল্যাট OLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন সিস্টেম ওয়াইড 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে জানা গেছে। অন্যদিকে অপ্টিমাইজ গেমিং সেশন চলাকালীন 185Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।

প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে OnePlus 16 ফোনটি হাই রিফ্রেশ রেট ডিসপ্লে সহ গেমিং ফোকাস স্মার্টফোন হতে চলেছে। কোম্পানির পখ থেকে এখন পর্যন্ত ফোনের সাইজ, রেজোলিউশন এবং পিক ব্রাইটনেস সম্পর্কে জানানো হয়নি।

প্রসেসিঙের জন্য OnePlus 16 ফোনে Snapdragon 8 Elite Gen 6 Pro প্রসেসর থাকবে। এটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর হবে। কোম্পানির অফিসিয়াল ঘোষণার পরই ফোনের রিয়াল পারফরমেন্স এবং বেঞ্চমার্ক স্কোর সম্পর্কে জানা যাবে। আপকামিং ফোনটি ColorOS 17 বেস্ড Android 17 সহ রান করতে পারে।

OnePlus 16 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 9,000mAh ব্যাটারি দেওয়া হবে। এতে লো-ভোল্টেজ এফিসিয়েন্সির জন্য Oppo এর এনার্জি ম্যানেজমেন্ট সিলিকন ব্যাবহার করা হতে পারে। অন্যদিকে চার্জিঙের জন্য ফোনে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে। যারা গেমিং এবং দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহার করতে পছন্দ করেন, সেইসব ইউজারদের কাছে বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ফোনটি ভালো অপশন হয়ে উঠতে পারে।

ফটোগ্রাফির জন্য OnePlus 16 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে জানা গেছে। এই সেটআপে 200MP প্রাইমারি 1/1.4 ইঞ্চির সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 1/1.95 ইঞ্চির 50MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হতে পারে।

কবে হবে OnePlus 16 ফোনের লঞ্চ?

কোম্পানির পখ থেকে এখন পর্যন্ত OnePlus 16 ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে আগামী অক্টোবর মাসে ফোনটি পেশ করা হতে পারে। আপকামিং iQOO 16 ফোনটি Samsung Galaxy সিরিজ এবং Oppo, Vivo ব্র্যান্ডের প্রিমিয়াম ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here