ভিভো তাদের Y সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত নতুন বা আপকামিং ফোনের সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে vivo Y500k ফোনটি প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত vivo Y500 সিরিজের অধীনে একাধিক মডেল পেশ করা হয়েছে এবং এবার vivo Y500k ফোনটি লঞ্চ করা হবে।
vivo Y500k ফোনের ডিটেইলস
গুগল প্লে কনসোল সাপোর্টেড ডিভাইস লিস্টিঙে vivo Y500k ফোনটি দেখা গেছে। টেক আউটলুক ওয়েবসাইটে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙে ফোনটির মার্কেটিং নাম vivo Y500k হবে বলে জানা গেছে। অন্যদিকে ফোনটি V2617A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। বর্তমানে এখনও পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন বা লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে শীঘ্রই ভিভো তাদের vivo Y500k ফোনটি লঞ্চ করতে পারে।

Vivo Y500 ফোনের গ্লোবাল মডেল
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং vivo Y500k ফোন সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি। তবে গত দুই মাস বা জুলাই মাসে লঞ্চ হওয়া এই সিরিজের vivo Y500 ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। গ্লোবাল বাজারে ভিভো ফোনটি Unisoc T7300 প্রসেসর এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছিল। কোম্পানির ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ সহ সেল করা হয়। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ কাজ করে।
Vivo Y500 ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইল সহ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 449ppi পিক্সেল ডেনসিটি এবং 5000nits লোকাল পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সুন্দর ভিজিবিলিটি ও চোখের সুরক্ষার জন্য এতে SGS Low Blue Light, SGS Five-Star Sunlight Readable Display সার্টিফিকেশন এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে।
Vivo Y500 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 8100mAh ব্যাটারি, যা দীর্ঘ সময় পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Vivo Y500 4G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Sony IMX852 প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 3000mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।










