OnePlus Ace 7 সিরিজে থাকতে পারে বিশেষ কুলিং সিস্টেম, লিক হল Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর ডিটেইলস

কিছুদিন ধরেই OnePlus Ace 7 সিরিজ সংক্রান্ত লিক প্রকাশ্যে এসে চলেছে। গত বছর অক্টোবর মাসে কোম্পানি তাদের OnePlus Ace 6 সিরিজ লঞ্চ করেছিল। এরপর OnePlus Ace 6T এবং OnePlus Ace 6 Ultra ফোনদুটি ভারতে পেশ করা হয়েছিল। এবার কোম্পানির আপকামিং Ace সিরিজের নতুন তথ্য লিক হয়েছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী OnePlus Ace 7 সিরিজে নতুন টেকনোলোজি দেওয়া হতে পারে, এর ফলে ফোনের প্রসেসরের ক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে। OnePlus Ace 7 সিরিজের নতুন টেকনোলোজি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

OnePlus Ace 7 সিরিজে থাকতে পারে নতুন কুলিং সিস্টেম

চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station পোস্ট করে জানিয়েছেন কোম্পানি তাদের মিড-রেঞ্জে নতুন এবং অ্যাডভান্স টেকনোলোজি সহ স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। পোস্টের মাধ্যমে আপকামিং ফোনের নাম সম্পর্কে জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী প্রকাশ্যে আসা তথ্য OnePlus Ace 7 সিরিজের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

লিক অনুযায়ী এই নতুন টেকনোলোজি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পারফরমেন্সকে আরও উন্নত করতে সাহায্যে করবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে নতুন থারমাল ম্যানেজমেন্ট সিস্টেম দেওয়া হতে পারে। একইসঙ্গে OnePlus Ace 7 সিরিজে বড় অ্যাক্টিভ কুলিং সিস্টেম থাকবে বলে জানা গেছে।

প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে, হেভি প্রসেসিং চলাকালীন এই কুলিং সিস্টেম ফোনের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রন করতে সাহায্যে করবে। এর ফলে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং এবং হেভি প্রসেসিঙের সময় ফোনটি বেশি গরম হবে না এবং থ্রটলিঙের সম্ভাবনা কমে যাবে।

OnePlus Ace 7 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

OnePlus Ace 7 ফোনে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ফোনটিতে এই প্রসেসরের কাস্টম ভেরিয়েন্ট দেওয়া হতে পারে। এই চিপসেটের মডেল নাম্বার SM8850Q হবে বলে জানা গেছে। এটি একটি 3nm প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর হতে পারে।

নতুন প্রসেসরের সঙ্গে OnePlus এর অ্যাক্টিভ কুলিং ফ্যান দেওয়া হলে, ফোনে আগের চেয়ে আরু উন্নত পারফরমেন্স পাওয়া যাবে। তবে OnePlus এর পক্ষ থেকে কুলিং সিস্টেম এবং চিপসেট সংক্রান্ত তথ্য সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি।

OnePlus Ace 7 ফোনের ফাস্ট চার্জিং সম্পর্কে লিক প্রকাশ্যে এসেছে। ফোনটিতে 100W বা 120W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ক্যামেরা Samsung JN5 সেন্সর এবং 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে।

জানিয়ে রাখি OnePlus Ace 7 ফোনের সম্পর্কে এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য লিক এবং রিপোর্টের মাধ্যমে জানা গেছে। তাই ফোনের লঞ্চ, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here