Xiaomi চীনে তাদের নতুন ট্যাবলেট ডিভাইস লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Pad 9 Pro এবং Xiaomi Pad 9 পেশ করা হয়েছে। এই নতুন ট্যাবলেটে হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর মধ্যে Xiaomi Pad 9 Pro ট্যাবলেটে Snapdragon 8 Gen 5 প্রসেসর এবং 11,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অপরদিকে Pad 9 ট্যাবে Snapdragon 8s Gen চিপসেট রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি নতুন ডিভাইসের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Xiaomi Pad 9 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন
Xiaomi Pad 9 Pro-তে 12.5 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 3.2K পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট যোগ করা হয়েছে। এর ফলে স্ক্রলিং, গেমিং এবং ভিডিও এডিটিঙের ক্ষেত্রে স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Xiaomi Pad 9 Pro ট্যাবলেটে Snapdragon 8 Gen 5 প্রসেসর রয়েছে। এর সঙ্গে এতে 16GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এই ডিভাইসে UFS 4.1 স্টোরেজ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে।
Xiaomi Pad 9 Pro ট্যাবে ফটোগ্রাফির জন্য 50MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 9 Pro ট্যাবলেটে 11,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 67W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এতে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ডিভাইসে Wi-Fi 7 এবং Bluetooth 6.0 দেওয়া হয়েছে। কোয়াড স্পিকার ও Dolby Atmos সাপোর্টের দৌলতে এতে দারুণ অডিও এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Xiaomi Pad 9 ট্যাবলেটের স্পেসিফিকেশন
Xiaomi Pad 9 ট্যাবে 11.2 ইঞ্চির ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ডিভাইসেও 3.2K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে।
প্রসেসিঙের জন্য Xiaomi Pad 9 ট্যাবলেটে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই ডিভাইসে 8GB ও 12GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এতে UFS 4.1 স্টোরেজ টেকনোলজি ব্যাবহার করা হয়েছে।
Xiaomi Pad 9 ট্যাবে ফটোগ্রাফির জন্য 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ডিভাইসেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 এবং Bluetooth 6.0 দেওয়া হয়েছে। সুন্দর অডিওর জন্য এতে কোয়াড স্পিকার ও Dolby Atmos সাপোর্ট যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 9 ট্যাবলেটে 9,720mAh ব্যাটারি রয়েছে। এই ডিভাইসের ব্যাটারি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এছাড়াও এতে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Xiaomi Pad 9 Pro এবং Pad 9 ট্যাবলেটের দাম
চীনে Xiaomi Pad 9 Pro ট্যাবলেটের 8GB RAM +128GB স্টোরেজ সহ বেস মডেল 3,799 ইউয়ান অর্থাৎ প্রায় 54,283 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 4,099 ইউয়ান অর্থাৎ প্রায় 58,570 টাকা এবং 12GB + 256GB মডেলের দাম 4,599 ইউয়ান অর্থাৎ প্রায় 65,714 টাকা রাখা হয়েছে। এছাড়াও এই ট্যাবের 16GB+256GB ভেরিয়েন্ট 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 71,430 টাকা দামে পেশ করা হয়েছে। এই ট্যাবলেটটি ব্ল্যাক, সিলভার এবং স্প্রুস গ্ৰীন কালার অপশনে সেল করা হবে।
Xiaomi Pad 9 ট্যাবলেটের বেস মডেলে 8GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 2,999 ইউয়ান অর্থাৎ প্রায় 42,860 টাকা। একইভাবে এই ডিভাইসের 8GB + 256GB মডেল 3,299 ইউয়ান অর্থাৎ প্রায় 47,147 টাকা, সফ্ট লাইট স্ক্রিন সহ 8GB + 256GB মডেল 3,499 ইউয়ান অর্থাৎ প্রায় 50,005 টাকা এবং 12GB + 256GB মডেল 3,799 ইউয়ান অর্থাৎ প্রায় 54,293 টাকা দামে বাজারে আনা হয়েছে। এই ডিভাইসটি ব্ল্যাক, আইস পীচ পিঙ্ক, সিলভার এবং স্প্রুস গ্ৰীন কালার অপশনে সেল করা হবে।









