লিক হল Vivo S2 FE ফোনের বক্স প্রাইস এবং স্পেসিফিকেশন, 10000mAh ব্যাটারি সহ হবে লঞ্চ

সম্প্রতি ভারতের বাজারে Vivo তাদের S-সিরিজের Vivo S2 ফোনটি লঞ্চ করেছে। এবার কোম্পানি এই সিরিজের অধীনে আরও একটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী ভারতে Vivo S2 FE ফোনটি Vivo V80 ফোনের সঙ্গে লঞ্চ করা হতে পারে। আগামী 6 অক্টোবর ভারতে ফোনটি লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত S2 FE ফোনের সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এবার নতুন লিকের মাধ্যমে ফোনের সম্ভাব্য দাম, ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S2 FE ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Vivo S2 FE ফোনের দাম এবং লঞ্চ ডিটেইলস

টিপস্টারের বক্তব্য অনুযায়ী Vivo S2 FE ফোনটি ভারতে Vivo V80 সহ লঞ্চ করা হতে পারে। আপাতত প্রকাশ্যে আসা সমস্ত তথ্য শুধুমাত্র লিক হিসাবে মনে করা উচিৎ। বর্তমানে কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। লিকের মাধ্যমে ফোনটি ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে দেখা গেছে।

Xpertpick এর রিপোর্ট অনুযায়ী ফোনের বক্সে 6GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 39,999 টাকা রাখা হয়েছে। এটি বক্সের প্রাইস অর্থাৎ রিটেইলস প্রাইস। তাই ফোনের অফিসিয়াল দাম এর চেয়ে কম রাখা হতে পারে। জানিয়ে রাখি ভারতে Vivo S2 ফোনটি প্রাথমিক 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Vivo S2 FE ফোনটির দাম কিছুতা কম হতে পারে। ফোনটি Stellar Green, Zen White এবং Titan Black কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

Vivo S2 FE ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Vivo S2 FE ফোনটিতে 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ডিসপ্লেতে পিক HBM ব্রাইটনেস 2,000 নিটস দেওয়া হতে পারে।

প্রসেসিঙের জন্য Vivo S2 FE ফোনটিতে MediaTek Dimensity 7300e প্রসেসর দেওয়া হতে পারে। ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে। হিট ম্যানেজমেন্টের জন্য স্মার্টফোনে 3,800 বার্গ মিলিমিটার VC কুলিং সিস্টেম দেওয়া হতে পারে। এছাড়া ফোনটিতে তিন বছরের OS আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গেছে।

Vivo S2 FE ফোনটিতে 10,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনে 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনের ওজন 225 গ্রাম এবং থিকনেস 8.75mm হবে।

ফটোগ্রাফির জন্য Vivo S2 FE ফোনটিতে 50MP Sony IMX852 প্রাইমারি ক্যামেরা এবং 2MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং থাকবে বলে জানানো হয়েছে।

যারা মিড রেঞ্জে 10,000mAh বড় ব্যাটারি সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo S2 FE ফোনটি ভালো অপশন হতে পারে। এই রেঞ্জের ফোনটি Poco X8 Power এবং Redmi Note 17 Pro Max ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here