14,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Mivi One 5G স্মার্টফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

টেক ব্র্যান্ড Mivi ভারতে তাদের প্রথম স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির এই নতুন 5G ফোনটি Mivi One 5G নামে পেশ করা হয়েছে। এই ফোনে Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা দেওয়া হয়েছে। বর্তমান টেক জগতে প্রাইস হাইকের ট্রেন্ডে এই ফোনটি একটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। আগামী 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই নতুন ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Mivi One 5G ফোনের স্পেসিফিকেশন

Mivi One 5G ফোনে 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 720 x 1600 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লেতে HD গেমিং সাপোর্ট যোগ করা হয়েছে। এই ফোনটির থিকনেস মাত্র 9.15mm।

প্রসেসিঙের জন্য Mivi One 5G ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট রয়েছে। এই অক্টাকোর প্রসেসর 2.2GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে LPDDR4X RAM টেকনোলজি দেওয়া হয়েছে এবং ফোনটি 4GB, 6GB ও 8GB RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এছাড়াও হাইব্রিড সিম স্লটের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানোও যায়।

Mivi One 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে কাজ করে কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G এর পাশাপাশি 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.1, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে।

ফটোগ্রাফির জন্য Mivi One 5G ফোনে 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে PDAF, f/1.8 অ্যাপার্চার এবং LED ফ্ল্যাশ সাপোর্ট রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ক্যামেরায় ISOCELL 2.0, Smart-ISO এবং Double Super PD ফিচার যোগ করা হয়েছে। লো-লাইট ফটোগ্রাফির ক্ষেত্রে টেট্রাপিক্সেল বাইনিঙের মাধ্যমে 12.5MP আউটপুট পাওয়া যাবে।

Mivi One 5G ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাতে f/2.0 অ্যাপার্চার এবং ফিক্সড ফোকাস রয়েছে। এই ফোনের ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা HD এবং Full HD ভিডিও রেকর্ড করতে সক্ষম।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Mivi One 5G ফোনে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং ফোনটির বক্সের মধ্যেই 18W চার্জার দেওয়া হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এতে Quick Charging সাপোর্ট যোগ করা হয়েছে।

Mivi One 5G ফোনে সিকিউরিটি ও ফোন আনলকের জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এতে জায়রোস্কোপ, জিওম্যাগনেটিক সেন্সর, G-Sensor, প্রক্সিমিটি এবং লাইট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট এবং হাইব্রিড সিম স্লট যোগ করা হয়েছে।

Mivi One 5G ফোনের দাম এবং অফার

ভারতে Mivi One 5G ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 4GB RAM +128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 14,999 টাকা রাখা হয়েছে। ফোনটির 6GB +128GB মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা দামে পেশ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনের টপ মডেলে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে।

Flipkart Big Billion Days Sale চলাকালীন Mivi One 5G ফোনটি অফারে কম দামে কেনা যাবে। সেলে এই ফোনের 4GB + 128GB মডেল 11,999 টাকা, 6GB + 128GB মডেল 12,999 টাকা এবং 8GB + 128GB মডেল 13,999 টাকা দামে সেল করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি নেট এফেক্টিভ প্রাইস, অর্থাৎ এতে প্ল্যাটফর্মের ধার্য করা প্রাইস ড্রপ এবং ব্যাঙ্ক অফার প্রযোজ্য রয়েছে। এই ফোনটি Blue, Pink, Green, Burgundy এবং Navy Blue কালার অপশনে পেশ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Mivi One 5G ফোনটি একটি বাজেট 5G স্মার্টফোন হিসাবে বাজারে আনা হয়েছে। যারা কম দামে Snapdragon 4 Gen 2 প্রসেসর, Android 16, 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটি কিনতে পারেন। এই ফোনের প্রতিদ্বন্দ্বী হিসাবে Lava Virat V1 5G, Infinix Note 50X ও Itel Zeno F30 5G ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য। তবে ইউজাররা তাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী যে কোনো স্মার্টফোন কিনতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here