খুব তাড়াতাড়ি Vivo তাদের Y-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। কারণ সম্প্রতি Google Play Console এ Vivo Y600K Turbo ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার, ডিসপ্লে রেজোলিউশন, প্রসেসর এবং RAM সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। সবচেয়ে বড় কথা লঞ্চের আগেই Y600K Turbo ফোনের মডেল নাম্বার এবং ডিভাইস কোড জানা গিয়েছিল এবং আগের Vivo Y600 Turbo ফোনের সঙ্গে এর মিল রয়েছে। আপকামিং ফোনটি এই মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y600K Turbo ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo Y600K Turbo ফোনের গুগল প্লে কনসোল
Google Play Console Supported Devices List এ Vivo Y600K Turbo ফোনটি V2553A মডেল নাম্বার এবং PD2553 ডিভাইস কোড সহ স্পট হয়েছে। অর্থাৎ আপকামিং ফোনটির মডেল নাম্বার এবং ডিভাইস কোড চীনে মে মাসে লঞ্চ হওয়া Vivo Y600 Turbo ফোনের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। তাই আসন্ন Vivo Y600K Turbo ফোনটি Vivo Y600 Turbo ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।
দুটি ফোনের RAM এবং স্টোরেজ কনফ্রিগ্রেশন বা কালার অপশনের ক্ষেত্রে পার্থক্য দেখা যাবে। Vivo এর পক্ষ থেকে আপকামিং Y600K Turbo ফোনটি কোন বাজারে লঞ্চ করা হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।
Google Play Console লিস্টিং অনুযায়ী Vivo Y600K Turbo ফোনটিতে Qualcomm QTI SM7635 প্রসেসর দেওয়া হবে। এই প্রাইম CPU কোর হাই 2.80GHz ক্লক স্পীডে কাজ করবে জানা গেছে। তাই আপকামিং ফোনটিতে Snapdragon 7s Gen 3 বা Snapdragon 7s Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। প্রকাশ্যে আসা লিস্টিঙের মাধ্যমে ফোনের চিপসেটের নাম সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি।
ফোনের লিস্টিঙে 12GB RAM ভেরিয়েন্ট দেখা গেছে। এছাড়া Vivo Y600K Turbo ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড হয়েছে। Google Play Console অনুযায়ী Vivo Y600K Turbo ফোনের স্ক্রিন 1,260 x 2,800 পিক্সেল রেজোলিউশন এবং 480dpi ডেনসিটি দেওয়া হতে পারে। অন্যদিকে লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিসপ্লে সাইজ এবং রিফ্রেশ রেট সম্পর্কে জানা যায়নি।
Vivo Y600K Turbo ফোনটি আগের Vivo Y600 Turbo ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পেশ করা হলে, নতুন ফোনটিতে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট থাকবে। কারণ Y600 Turbo ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দেওয়া হবে।
Vivo Y600 Turbo ফোনটিতে Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ 12GB LPDDR4x RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ রয়েছে। ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা রয়েছে। ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 9,000mAh ব্যাটারি। চার্জ করার জন্য ফোনে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
মে মাসে চীনে Vivo Y600 Turbo ফোনের বেস ভেরিয়েন্ট 8GB + 256GB মডেলের দাম CNY 2,299 অর্থাৎ প্রায় 32,500 টাকা রাখা হয়েছিল।
কবে লঞ্চ হতে পারে Vivo Y600K Turbo?
Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত Y600K Turbo ফোনের লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানানো হয়নি। লিস্টিং অনুযায়ী আগামী অক্টোবর মাসে ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনের সম্পূর্ণ তথ্য জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।









