ফ্ল্যাগশিপ কিলার হিসাবে জনপ্রিয় টেক কোম্পানি ওয়ানপ্লাস তাদের ‘নাম্বার’ সিরিজের নেক্সট জেনারেশন OnePlus 16 ফোনটি লঞ্চ করতে চলেছে। চীনের বাজারে ফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনের ইমেজ ও ডিজাইন শেয়ার করা হয়েছিল। এবার কোম্পানির আপকামিং OnePlus 16 ফোনের ক্যামেরা ডিটেইলস প্রকাশ করা হয়েছে।
OnePlus 16 ফোনের ক্যামেরা
শক্তিশালী প্রসেসিঙের পাশাপাশি ফোনটিতে অসাধারন ক্যামেরা এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানি জানিয়েছে OnePlus 16 ফোনটি 200MP camera সহ লঞ্চ করা হবে। ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরা সেটআপে এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এতে 1/1.4 ইঞ্চির সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন সাপোর্ট করবে।

OnePlus 16 ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে মেগাপিক্সেল 3X periscope telephoto লেন্স থাকবে। এর জন্য Sony IMX882 সেন্সর ব্যাবহার করা হতে পারে। একইসঙ্গে ফোনে 116-ডিগ্রী ফিল্ড অফ ভিউ (fov) সহ 50 মেগাপিক্সেল Ultrawide আঙ্গেল লেন্স দেওয়া হবে। সেলফি ও ভিডিও কলের জন্য ওয়ানপ্লাস ফোনে 50 মেগাপিক্সেল অটোফোকাস ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
OnePlus 16 ফোনের প্রসেসর
OnePlus 16 ফোনটি Qualcomm এর সবচেয়ে নতুন এবং শক্তিশালী মোবাইল Snapdragon 8 Elite Extreme Gen 6 সহ লঞ্চ করা হবে। গত 22 সেপ্টেম্বর এই প্রসেসরটি পেশ করা হয়েছে। Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরটি 2ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 5.0GHz ক্লক স্পীড পর্যন্ত কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি OnePlus 16 ফোনটি 5,384,433 রেকর্ড AnTuTu V12 স্কোর পেয়েছে। এটি যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে অনেকটাই বেশি।

OnePlus 16 ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে ফোনের ফটো শেয়ার করা হয়েছে। OnePlus 16 ফোনটিতে স্টারলাইট এফেক্ট দেওয়া হয়েছে, এটি কল, নোটিফিকেশন, মিউজিক, চার্জিং এবং গেমিঙের সময় রেয়ার লাইটিং ব্যাবহার করবে। এই এফেক্ট গেমিং এবং মিউজিক চলাকালীন দেখা যাবে এবং এতে 4 ধরনের লাইট এফেক্ট দেওয়া হয়েছে।
এই স্টারলাইট এফেক্টি কোম্পানির Tomorrow Star Light (White) কালার ভেরিয়েন্টে দেওয়া হয়েছে। এছাড়া ফোনটি Dark Forest (Black) এবং Red (Mars Masterpiece) কালার অপশনে লঞ্চ করা হবে। আপকামিং OnePlus 16 ফোনটিতে 165Hz রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে, তবে গেমিং চলাকালীন 185Hz পর্যন্ত রিফ্রেশ রেট পাওয়া যাবে।

লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OnePlus 16 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য এতে 9000mAh battery দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। লিক অনুযায়ী ওয়ানপ্লাস 5G ফোনে 50W wireless ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।









