Apple তাদের iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max ফোনদুটি লঞ্চের পরের দিনই ভারতীয় ইউজারদের বড়সড় ধাক্কার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে আগের iPhone 17, iPhone 17e ও iPhone Air ফোনগুলির দামে প্রাইস হাইক জারি করা হয়েছে এবং এর ফলে এইসব ফোনের দাম 15 হাজার টাকার চেয়েও বেশি বেড়ে গেছে। তবে যারা কম দামে নতুন iPhone 17 কেনার কথা ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে।
সস্তায় iPhone 17
শপিং সাইট ফ্লিপকার্ট থেকে iPhone 17 ফোনটি কম দামে কেনা যাবে। প্রথমেই জানিয়ে রাখি প্রাইস হাইকের ফলে iPhone 17 ফোনের দাম বেড়ে 99,900 টাকা হয়ে গেছে। তবে আসন্ন Flipkart Big Billion Days Sale চলাকালীন এই ফোনটি 80 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে। অর্থাৎ এই ফোনে 20 হাজার টাকার চেয়ে বেশি ডিসকাউন্ট পাওয়া যাবে।
অফারে iPhone 17 ফোনটি কেনার জন্য কি কি অফার বা ডিল পেতে হবে সেই বিষয়ে ফ্লিপকার্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। Flipkart BBD sale 2026 সেলে Axis ও ICICI কার্ড ইউজাররা 10% ছাড় পাবেন। তবে 80 হাজার টাকার চেয়ে কম দামে আইফোন কেনার জন্য এক্সচেঞ্জ অফার প্রয়োগ করতে হতে পারে। আগামী 9 অক্টোবর থেকে এই সেল শুরু হবে।
iPhone 17 ফোনের স্পেসিফিকেশন
iPhone 17 ফোনে Apple A19 চিপসেট যোগ করা হয়েছে। 2nm আর্কিটেকচারে তৈরি এই মোবাইল প্রসেসরে 16-কোর Neural Engine রয়েছে। এর ফলে এতে শক্তিশালী পারফরমেন্স উপভোগ করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই চিপের দৌলতে ফোনটিতে পাওয়ার এফিসিয়েন্ট AI ইন্টারফেস পাওয়া যাবে। একই সঙ্গে এটির পারফরমেন্স ইমপ্রুভ হবে এবং মেমরি ব্যান্ডউইথ বাড়বে। এই ফোনটি লেটেস্ট iOS 27 অপারেটিং সিস্টেমে কাজ করে।
ফটোগ্রাফির জন্য iPhone 17 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.6 অ্যাপার্চার এবং 26mm ফোকাল লেন্থ সহ 48MP ফিউশন ক্যামেরা যোগ করা হয়েছে। এই লেন্সে Sensor-shift OIS টেকনোলজি রয়েছে। এর সঙ্গে এই সেটআপে f/1.6 অ্যাপার্চার এবং 52mm ফোকাল লেন্থ সহ 12MP 2x টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 18MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেন্সর ফ্রেম অনুযায়ী ছবির আসপেক্ট রেশিও পরিবর্তন করতে পারে।
Apple iPhone 17 ফোনে 2556 x 1179 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.3-ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। রাতের অন্ধকারে এই ফোনের ডিসপ্লে নূন্যতম 1nits ব্রাইটনেস পর্যন্ত আউটপুট দিতে পারে। আবার আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে এতে 3000nits ব্রাইটনেস পাওয়া যায়। এই ফোনটির স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।











