Honor চীনে তাদের Magic9 সিরিজের অধীনে Honor Magic9 এবং Honor Magic 9 Pro Max ফোনের পাশাপাশি Honor Magic9 Super Edition স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনের সবচেয়ে ব্র বিশেষত্ব হল ফোনটির 11,000mAh ব্যাটারি। এছাড়াও এই ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর, 200MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 120Hz OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic9 Super Edition ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
11,000mAh ব্যাটারি এবং 80W চার্জিং
আগেই বলা হয়েছে Honor Magic9 Super Edition ফোনের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হল এই ফোনের 11,000mAh ব্যাটারি। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং ওয়্যারলেস রিভার্স চার্জিং সাপোর্ট করে।

Honor Magic9 Super Edition ফোনের স্পেসিফিকেশন
Honor Magic9 Super Edition ফোনে 2788 × 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.81-ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 10,000nits পীক ব্রাইটনেস এবং 2,000nits গ্লোবাল পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই ডিসপ্লেতে 3,840Hz PWM ডিমিং সাপোর্ট দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য Honor Magic9 Super Edition ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Phantom Engine 3.0, LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ টেকনোলজি রয়েছে। এছাড়াও এতে Honor C3 RF এনহ্যান্সমেন্ট চিপ দেওয়া হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড MagicOS 11 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Honor Magic9 Super Edition ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS ফিচার সহ 200MP প্রাইমারি সেন্সর, 12MP আলট্রা ওয়াইড + ম্যাক্রো লেন্স এবং OIS সাপোর্টেড 50MP টেলিফটো লেন্স রয়েছে। এই ফোনটির টেলিফটো লেন্স 3x অপ্তিকাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই ফোনে ডেডিকেটেড AI Key, ডুয়েল স্টেরিও স্পিকার, দুটি মাইক্রোফোন এবং X-axis লিনিয়ার মোটর যোগ করা হয়েছে। সিকিউরিটি ও ফোন আনলকের জন্য Honor Magic9 Super Edition ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 7, Bluetooth 6.0, USB Type-C, NFC এবং IR ব্লাস্টার দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে। এই ফোনটির ডায়মেনশন 161.78 × 76.72 × 8.10mm এবং ওজন 227 গ্রাম।

Honor Magic 9 Super Edition ফোনের দাম
চীনের বাজারে Honor Magic9 Super Edition ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM ও 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 4,499 ইউয়ান অর্থাৎ প্রায় 57,300 টাকা। একইভাবে এই ফোনের 12GB+512GB মডেল 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 63,900 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়াও ফোনটির 16GB RAM +512GB স্টোরেজ ভেরিয়েন্ট 5,499 ইউয়ান দামে বাজারে আনা হয়েছে, ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 70,200 টাকার কাছাকাছি। এই ফোনটি Popcorn Yellow, Curtain Black, Opening Line এবং Olive Green কালার অপশনে সেল করা হবে।









