গত জুন মাসে শাওমি ভারতের বাজারে তাদের প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 17T লঞ্চ করেছিল। এই 12GB RAM সহ 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছিল। লঞ্চের মাত্র এক মাস পরই কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম 5,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার আরও একবার এই ফোনটির দাম বাড়ানো হয়েছে। এই ফোনের নতুন দাম এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Xiaomi 17T ফোনের দাম
Xiaomi 17T ফোনের 12GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 59,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আগে 5 টাকা প্রাইস হাইকের ফলে এই ফোনের দাম 64,999 টাকা হয়ে গিয়েছিল। এবার আবারও 5000 টাকা দাম বাড়িয়ে এই মডেলের দাম 69,999 টাকা করে দেওয়া হয়েছে। একইভাবে Xiaomi 17T 5G ফোনের 12GB RAM + 512GB Storage মডেল 64,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল এবং এখন এটির দাম বেড়ে 74,999 টাকা হয়ে গেছে। এর ফলে এখন থেকে এই ফোনটি কেনার জন্য ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে।
Xiaomi 17T ফোনের স্পেসিফিকেশন
এই ফোনটি Android 16 বেস্ড Xiaomi HyperOS 3 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Xiaomi 17T ফোনে MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.2GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 21,36,906 AnTuTu Score পেয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G720 MC8 GPU যোগ করা হয়েছে।
Xiaomi 17T ফোনে 2756 x 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পেলিং রেট, HDR10+, Dolby Vision, 3840Hz PWM ডিমিং এবং 3,500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এটির সুরক্ষার জন্য Corning Gorilla Glass 7i প্রোটেকশন যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 17T ফোনে Leica Summilux অপটিক্যাল লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচার সহ 50MP প্রাইমারি Light Fusion 800 সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Xiaomi 17T ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,500mAh সিলিকন-কার্বন ব্যাটারি যোগ করা হয়েছে। আমাদের টেস্টে এই ফোনের PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 14 ঘন্টা 45 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67W HyperCharge এবং 50W PPS charging ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি 22.5W রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের সাহায্যে অন্য ডিভাইস চার্জ করা যায়।
গেমিং ও হেভি প্রসেসিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Xiaomi 3D IceLoop Cooling System দেওয়া হয়েছে, যা স্মুথ ও ল্যাগ ফ্রি পারফরমেন্স বজায় রাখে। কানেক্টিভিটি ফিচার হিসাবে Xiaomi 17T ফোনে Wi-Fi 6E, Bluetooth 6.0 ও NFC ফিচার যোগ করা হয়েছে। এই ফোনে Google Gemini ও Circle to Search এর মতো AI ফিচার রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে।












