XElectron ভারতে তাদের নতুন 15.6-ইঞ্চির Digital Photo Frame লঞ্চ করেছে। কোম্পানি জানিয়েছে এই ডিজিটাল ফটো ফ্রেমটি ঘরে ব্যাবহারের জন্য এবং উৎসবের মরশুমে উপহার দেওয়ার জন্য পেশ করা হয়েছে। এতে ফুল HD IPS টাচ স্ক্রিন, Wi-Fi কানেক্টিভিটি এবং 32GB ইন বিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এর ফলে ইউজাররা তাদের পছন্দের ছবি এই ডিজিটাল ফ্রেমে দেখাতে পারবেন এবং স্মার্টফোনের সাহায্যে দূরে বসেও এতে ছবি শেয়ার করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ডিজিটাল ফটো ফ্রেমের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
XElectron ডিজিটাল ফটো ফ্রেমের দাম
XElectron এর নতুন 15.6-ইঞ্চির ডিজিটাল ফটো ফ্রেমের ফেস্টিভ প্রাইস রাখা হয়েছে 10,990 টাকা। তবে এই ফ্রেমের রেগুলার প্রাইস 11,990 টাকা। অর্থাৎ ফেস্টিভ অফারে এই ফ্রেম 1,000 টাকা কম দামে কেনা যাবে। এই ফ্রেমটি শপিং সাইট আমাজনের পাশাপাশি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।
এই ডিজিটাল ফটো ফ্রেমে উডেন+লুক বেজল দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফ্রেম ঘরের বিভিন্ন স্থানে সেট করার জন্য আদর্শ। এই ডিজিটাল ফটো ফ্রেম দীপাবলি, জন্মদিন, বিবাহ বার্ষিকী সহ বিভিন্ন উৎসবে উপহার দেওয়ার জন্য একটি সুন্দর অপশন।
XElectron ডিজিটাল ফটো ফ্রেমের ফিচার
XElectron के ডিজিটাল ফটো ফ্রেমে 15.6-ইঞ্চির ফুল HD IPS টাচ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফ্রেম 1920 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই বড় স্ক্রিনে ছবি স্পষ্ট ও ডিটেইলস সহ দেখা যাবে। এটি বাড়ির লিভিং রুম, বেডরুম বা অন্য যে কোনো স্থানে রাখার জন্য উপযুক্ত।
এতে Wi-Fi কানেক্টিভিটি এবং Frameo App সাপোর্ট রয়েছে। এর ফলে ইউজাররা দূরে বসেও কম্প্যাটিবল স্মার্টফোন ব্যাবহার করে ফ্রেমের ছবি পরিবর্তন করতে পারবেন। যারা অন্য শহরে থাকেন এবং কাছের মানুষের সঙ্গে স্মৃতি ভাগ করে নিতে চান তাদের এটি বেশ পছন্দ হবে।
এই ফ্রেমে 32GB ইন বিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে। এছাড়াও ছবি শেয়ার করার জন্য SD কার্ড স্লটের পাশাপাশি USB Type-A ও USB Type-C পোর্ট যোগ করা হয়েছে। এর ফলে ইউজাররা ছবি ট্রান্সফার করার জন্য আলাদা আলাদা কানেক্টিভিটি অপশন পাবেন।
যেসব ইউজাররা নিজের জন্য বা উপহার দেওয়ার জন্য একটি ইউনিক ডিভাইস খুঁজছেন তাঁরা এই ডিজিটাল ফটো ফ্রেমটি কিনতে পারেন।











