Infinix ভারতে তাদের GT সিরিজের নতুন Infinix GT 50 Pro স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই মাসে অর্থাৎ অক্টোবর মাসেই এই ফোনটি বাজারে আসবে। মনে করিয়ে দিই এই ফোনটি গত এপ্রিল মাসে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছিল। উভয় মডেলে একই ধরনের ফিচার এবং ডিজাইন দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এই ধারণা সঠিক হলে আপকামিং ফোনটি মোবাইল গেমারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠতে পারে। টিপস্টার Sudhanshu Ambhore এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে তথ্য শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।
অক্টোবরেই ভারতে আসছে Infinix GT 50 Pro
ইন্ডাস্ট্রি সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে অক্টোবর মাসে Infinix GT 50 Pro ফোনটি লঞ্চ করা হবে। লেটেস্ট আপডেটে ফোনটির নাম এবং অক্টোবর লঞ্চ টাইমলাইনের কথা বলা হয়েছে, তবে লঞ্চের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। কোম্পানির পক্ষ থেকে লঞ্চের আগেই ফোনটির গেমিং ইকোসিস্টেম সংক্রান্ত অন্যান্য ডিটেইলস জানিয়ে দেওয়া হতে পারে।
টিপস্টার Sudhanshu Ambhore তাঁর এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন এই মাসেই ভারতে Infinix GT 50 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনের জন্য প্রস্তুত একটি ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজের লিঙ্ক শেয়ার করা হয়েছে। এখানে ইউজাররা ক্লিক করে রিভিল মিটার এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর ফলে ফোনটির লঞ্চ ডেট দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
এই ওয়েব পেজে প্রোগ্ৰেস পার্সেন্টেজ, রিভিল আনলক করার জন্য অবশিষ্ট ক্লিক, 30 সেকেন্ড টাইমার এবং প্রতিদিন 5 সেশন লিমিট দেখা যাচ্ছে। তবে এই পেজে আপাতত Infinix বা GT 50 Pro ফোনের নাম উল্লেখ করা হয়নি। এই পেজের URL-এ ‘GT’ এর রেফারেন্স এবং ‘PR’ সোর্স প্যারামিটার রয়েছে। এর ফলে নিশ্চিত বলা যায় এই ফোনটি কোম্পানির GT সিরিজের অধীনেই পেশ করা হবে।
এর আগে Infinix এর GT সিরিজের অধীনে GT 10 Pro, GT 20 Pro এবং GT 30 Pro এর মতো বেশ কিছু শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এবার কোম্পানি GT 50 Pro ফোনটি লঞ্চ করে এই সিরিজ আরও এগিয়ে নিয়ে যেতে চলেছে।
Infinix GT 50 Pro ফোনের সঙ্গে একটি ইকোসিস্টেম বেস্ড গেমিং এক্সপেরিয়েন্স করা হবে বলে শোনা যাচ্ছে। এই উদ্দেশ্যে কোম্পানি স্মার্টফোন ছাড়াও এমন কিছু প্রোডাক্ট ও এলিমেন্ট পেশ করা হবে যা গেম খেলার পদ্ধতি ও কন্ট্রোল আরও সুন্দর করে তুলবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ইকোসিস্টেমের সমস্ত প্রোডাক্ট বা এগুলির ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। লঞ্চের আগে এগুলি সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
Exclusive: I can confirm that Infinix GT 50 Pro will be launching in India this October! 🎮
The next chapter of GT goes beyond the phone, evolving into a broader gaming ecosystem built around how we play today.
To unlock the launch date, visit the link and click to push the reveal meter forward. Every click brings us closer to unlocking the date.
Hit the target. Unlock the launch date.
https://t.co/buOMI0Crl0
— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) October 7, 2026
জানিয়ে রাখি গ্লোবাল মার্কেটে এই বছর অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে Infinix GT 50 Pro ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার অক্টোবর মাসে ফোনটি ভারতে পেশ করা হবে। এখনও পর্যন্ত Amazon India বা Flipkart প্ল্যাটফর্মে এই ফোনের মাইক্রোসাইট দেখা যায়নি। তাই ভবিষ্যতে কোম্পানির পক্ষ থেকে টিজার বা মাইক্রোসাইটের মাধ্যমে এই ফোনের লঞ্চ ডেট জানানো হবে বলে মনে করা হচ্ছে। যারা এই মাসে একটি নতুন গেমিং ফোন কেনার কথা ভাবছেন তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










