Honor তাদের নতুন গেমিং Win 2 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছে। আগামী 21 অক্টোবর চীনের বাজারে Honor Win 2 সিরিজের স্মার্টফোন এবং Honor Win Tablet পেশ করা হবে। Honor Win Gaming Universe Carnival ইভেন্টের মঞ্চ থেকে আপকামিং সিরিজটি লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা লঞ্চের দিনই Honor Win 2 সিরিজের সেল শুরু হবে। Honor Win 2 সিরিজের লঞ্চ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Honor Win 2 সিরিজের ডিজাইন
Honor এর পক্ষ থেকে অফিসিয়ালি Win 2 সিরিজের স্মার্টফোনের ইমেজ জারি করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে হরাইজন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই সেটআপে দুটি ক্যামেরা সেন্সর রয়েছে। ক্যামেরা মডিউলের পাশে কুলিং ফ্যান এবং LED লাইটিং সহ অংশ দেওয়া হয়েছে। এই অংশের চারদিকে RGB লাইটিং দেখা গেছে। নিচের ইমেজে লঞ্চ ডেটের উল্লেখ রয়েছে।

আপকামিং ফোনের ব্যাক প্যানেলে ক্লাউডের মতো প্যাটার্ন দেওয়া হয়েছে। ফলে গেমিঙের ক্ষেত্রে ইউনিক লুক পাওয়া যাবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজটিকে টপ-টিয়ার গেমিং ডিভাইস হিসাবে দেখানো হয়েছে। তবে ফোনটির প্রসেসর, ব্যাটারি, চার্জিং এবং ডিসপ্লে সম্পর্কে কিছু জানানো হয়নি।
Honor Win Tablet ট্যাবলেটে থাকবে কুলিং ফ্যান
21 অক্টোবর Honor Win Tablet ট্যাবলেটি পেশ করা হবে। ট্যাবলেটের অন্যতম বিশেষত্ব বিল্ট-ইন কুলিং ফ্যান। এই প্রথম Win সিরিজের ট্যাবলেটে ফিচার ব্যাবহার করা হচ্ছে। গেমিং চলাকালীন এই অ্যাক্টিভ কুলিং সিস্টেম ট্যাবলেটের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
এখনও পর্যন্ত পাওয়া লিক অনুযায়ী Honor Win Tablet ট্যাবলেটে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। এই ট্যাবে 8.4 ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 240Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ট্যাবলেটের উপরোক্ত ফিচার সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।
কেমন হবে Honor Win 2 সিরিজ এবং ট্যাবলেট?
2025 সালের ডিসেম্বর মাসে Honor তাদের প্রথম Win সিরিজের অধীনে Honor Win এবং Win RT স্মার্টফোন পেশ করেছিল। এই ফোনটিতে 185Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে, 10,000mAh ব্যাটারি এবং বিল্ট-ইন কুলিং ফ্যান দেওয়া হয়েছে। এবার আপকামিং Win 2 সিরিজ আগের চেয়ে আরও বড় ব্যাটারি এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হতে পারে।
21 অক্টোবর ইভেন্টের মঞ্চ থেকে কোম্পানির নতুন স্মার্টফোন এবং ট্যাবলেটের প্রসেসর, ব্যাটারি, চার্জিং স্পীড, দাম এবং স্টোরেজ সংক্রান্ত তথ্য অফিসিয়ালি ঘোষণা করা হবে। যেসব চীনের ইউজাররা বড় ব্যাটারির পাশাপাশি শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের জন্য Honor Win 2 সিরিজ এবং ট্যাবলেটি দারুণ বিকল্প হতে পারে।










