OPPO শীঘ্রই তাদের নতুন Reno 17 সিরিজ লঞ্চ করতে চলেছে। আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে চীনে এই সিরিজ পেশ করতে পারে। ইতিমধ্যে আপকামিং OPPO Reno 17 ফোনের লাইভ ইমেজ প্রকাশ্যে এসে গেছে। এর ফলে ফোনটির ডিজাইনের ঝলক দেখা গেছে। লিক অনুযায়ী এই ফোনটিতে 200MP ক্যামেরা, প্রায় 7,000mAh ব্যাটারি এবং Snapdragon 7 Gen 4 প্রসেসর থাকবে। ভারতের বাজারে 2027 সালের জানুয়ারি মাসে Reno 17 ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
OPPO Reno 17 ফোনের লাইভ ইমেজ
SmartPrix আপকামিং OPPO Reno 17 ফোনের লাইভ ইমেজ শেয়ার করেছে। এই ছবিতে ফোনটির ডিজাইন আগের Reno 16 ফোনের তুলনায় খুব একটা আলাদা দেখতে নয়। অর্থাৎ কোম্পানি নতুন ফোনে পুরনো মডেলের ডিজাইন বজায় রেখে অন্য কিছু ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। তবে ফোনটির ডিজাইন ও বিল্ড সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

টিপস্টার Smart Pikachu এর বক্তব্য অনুযায়ী OPPO Reno 17 সিরিজের অধীনে বড় ও ছোট স্ক্রিন সহ স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ডিজাইনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে। এর পাশাপাশি এই নতুন ফোনে 200MP ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
OPPO Reno 17 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
লিক অনুযায়ী OPPO Reno 17 সিরিজের অধীনে বিভিন্ন সাইজের ডিসপ্লে সহ স্মার্টফোন লঞ্চ করা হবে। তবে Reno 17 ফোনের ডিসপ্লে সাইজ ও রেজোলিউশন সম্পর্কে কিছু জানা যায়নি।
OPPO Reno 17 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসরের দৌলতে ফোনটিতে সুন্দর মাল্টি টাস্কিং এবং গেমিং পারফরমেন্স পাওয়া যাবে।
এই আপকামিং ফোনটিতে প্রায় 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে Reno 17 ফোনটি বড় ব্যাটারি সহ স্মার্টফোনের লিস্টে স্থান করে নেবে। তবে এই ফোনের চার্জিং স্পীড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 17 ফোনে তিনটি 50MP ক্যামেরা দেওয়া হতে পারে। তবে Reno 17 সিরিজ সংক্রান্ত অন্য একটি লিকে 200MP ক্যামেরা সেন্সরের উল্লেখ করা হয়েছে। তাই কোন ফোনে 200MP ক্যামেরা দেওয়া হবে এবং Reno 17 ফোনে কি ধরনের ক্যামেরা সেটআপ থাকবে সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানানো সম্ভব নয়।
রিপোর্ট অনুযায়ী আপকামিং Reno 17 সিরিজের ফোনগুলি Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করবে। ফোনগুলিতে লাইভ ফটো ও ফটো এডিটিং সংক্রান্ত নতুন ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলিতে ডেডিকেটেড AI বাটন যোগ করা হতে পারে। এর ফলে সহজেই AI ফিচার ব্যাবহার করা যাবে।
টিপস্টার Smart Pikachu জানিয়েছেন OPPO Reno 17 ফোনে টেলিফটো এক্সটেন্ডার সাপোর্ট পাওয়া যেতে পারে। এর ফলে ফোনের ক্যামেরা ব্যাবহার করে অনেক দূরের ছবি তোলা যাবে। তবে কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি।
ভারতে কবে হতে পারে লঞ্চ?
লিক রিপোর্ট অনুযায়ী চীনে 2026 সালের নভেম্বর মাসে OPPO Reno 17 সিরিজ লঞ্চ করা হতে পারে। এরপর আগামী বছর অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাসে Reno 17 সিরিজ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে Reno 17 Pro ফোনটি লঞ্চ করা হবে না বলে জানা গেছে। তবে আপাতত ব্র্যান্ডের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
ভবিষ্যতে OPPO Reno 17 সিরিজ সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। পারফরমেন্স এবং ক্যামেরা সেগমেন্টের দৌলতে এই সিরিজের ফোনগুলি আবারও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠতে পারে। মার্কেটে উপস্থিত Realme, OnePlus ও Vivo ব্র্যান্ডের বিভিন্ন ফোনের সঙ্গে এই সিরিজের ফোনগুলিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে।










