লিক হল Huawei Mate X8 ফোনের 6000mAh ব্যাটারি, 8.15-ইঞ্চির ডিসপ্লে এবং 50MP ক্যামেরা ডিটেইলস

Huawei শীঘ্রই তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate X8 লঞ্চ করতে পারে। লেটেস্ট লিকের মাধ্যমে এই ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং দাম সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে টিপস্টার Digital Chat Station এই বিষয়ে শেয়ার করেছেন। তবে কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনটি সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করা হয়নি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন লিক সম্পর্কে।

Huawei Mate X8 ফোনের স্পেসিফিকেশন (লিক)

লিক অনুযায়ী Huawei Mate X8 ফোনে 6.5-ইঞ্চির কভার ডিসপ্লে এবং 8.15-ইঞ্চির ইনার ডিসপ্লে দেওয়া হবে। উভয় স্ক্রিনে আলট্রা থিন গ্লাস ব্যাবহার করা হবে বলে জানা গেছে। মনে করিয়ে দিই আগের Huawei Mate X7 ফোনে 6.49-ইঞ্চির কভার ডিসপ্লে এবং 8-ইঞ্চির ইনার ডিসপ্লে যোগ করা হয়েছিল। অর্থাৎ আপকামিং ফোনটির বাইরের স্ক্রিন প্রায় আগের মতোই থাকবে, তবে ফোনটি আনফোল্ড করলে কিছুটা বড় স্ক্রিন পাওয়া যাবে।

টিপস্টার Huawei Mate X8 ফোনের চিপসেটের নাম জানাননি। তবে এতে কোনো নতুন জেনারেশনের ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে জানানো হয়েছে।

Huawei Mate X8 ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এতে 1/1.28-ইঞ্চির SC595 সেন্সর, ভেরিয়েবল অ্যাপার্চার এবং RYYB কালার ফিল্টার পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে, ফলে সহজেই দূরের ছবি ক্যাপচার করা যাবে।

Huawei Mate X7 ফোনেও 1/1.28-ইঞ্চির RYYB মেইন সেন্সর এবং ভেরিয়েবল অ্যাপার্চার রয়েছে। তাই Mate X8 ফোনে ক্যামেরা সেট‌আপে সেন্সর সাইজের পরিবর্তন করার বদলে ক্যামেরা ফার্মওয়্যার ও ইমেজ প্রসেসিং উন্নত করা হতে পারে।

লিক অনুযায়ী আপকামিং Huawei Mate X8 ফোনের ইঞ্জিনিয়ারিং স্যাম্পেলে 6,000mAh এর চেয়েও বড় ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Huawei Mate X7 ফোনের স্ট্যান্ডার্ড মডেলে 5,525mAh ব্যাটারি রয়েছে। এই তথ্য সঠিক হলে আপকামিং ফোল্ডেবল ফোনের ব্যাটারি সেগমেন্টে বড়সড় আপগ্রেড দেখা যাবে। তবে ফোনটির চার্জিং স্পীড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Huawei Mate X8 ফোনের সম্ভাব্য দাম

Digital Chat Station জানিয়েছেন, Huawei Mate X8 ফোনের দাম প্রায় 10,000 ইউয়ান অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 1 লক্ষ 40 টাকার কাছাকাছি রাখা হতে পারে। প্রাইস রেঞ্জ দেখে বোঝাই যাচ্ছে ফোনটি প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন সেগমেন্টে পেশ করা হতে পারে।

Huawei Mate X8 ফোনের সমস্ত ফিচার, দাম এবং লঞ্চ সংক্রান্ত তথ্য সম্পূর্ণ লিক থেকে পাওয়া গেছে। তাই এই ফোনটি সম্পর্কে আরও জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here