প্রকাশ্যে এল Honor Magic V7 ফোনের স্পেসিফিকেশন, থাকতে পারে 6000mAh ব্যাটারি এবং 8.15 ইঞ্চির ডিসপ্লে

Honor তাদের নতুন ফোল্ডেবল Honor Magic V7 স্মার্টফোনের ওপর কাজ শুরু করে দিয়েছে। লিকের মাধ্যমে আপকামিং ফোনের ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। টিপস্টার Chat Station চীনের মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে এই ফোনের তথ্য শেয়ার করেছেন। আসন্ন ফোনটিতে আসন্ন Honor Magic V6 ফোনের তুলনায় আপগ্ৰেড পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic V7 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Honor Magic V7 ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার জানিয়েছেন Honor Magic V7 ফোনটিতে 6.5 ইঞ্চির আউটার ডিসপ্লে এবং প্রায় 8.15 ইঞ্চির ইনার UTG ডিসপ্লে দেওয়া হতে পারে। এছাড়া ফোল্ডেবল স্ক্রিন UTG অর্থাৎ আল্ট্রা থিন গ্লাস ব্যাবহার করা হতে পারে। তবে আগের Honor Magic V6 ফোনটিতে 6.52 ইঞ্চির আউটার ডিসপ্লে ও 7.95 ইঞ্চির ইনার ডিসপ্লে দেওয়া হয়েছিল।

Honor Magic V7 ফোনে নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ প্রসেসর থাকবে বলে জানা গেছে। আগের মডেল Honor Magic V6 ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছিল। তাই আপকামিং ফোনটি Snapdragon 8 Elite Gen 6 সিরিজের চিপসেট সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে টিপস্টার এখনও পর্যন্ত এই চিপসেটের নাম জানায়নি।

ফোটোগ্রাফির জন্য Honor Magic V7 ফোনে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1/1.28 ইঞ্চির SmartSens SC595 সেন্সর, ভেরিয়েবল অ্যাপার্চার এবং RYYB টেকনোলজি থাকবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনে প্রায় 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা যোগ করা হতে পারে। এই পেরিস্কোপ ক্যামেরা দূরের ছবি তুলতে সক্ষম। আবার ভেরিয়েবল অ্যাপার্চার ফিচারের দৌলতে বিভিন্ন ধরনের লাইট কন্ডিশনে সুন্দর ক্যামেরা পারফরমেন্স পাওয়া যাবে।

লিক অনুযায়ী আসন্ন Honor Magic V7 ফোনটিতে 6,000mAh এর চেয়েও বেশি ব্যাটারি দেওয়া হতে পারে। তবে লিকের মাধ্যমে ফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পীড সম্পর্কে জানা যায়নি। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে বড় ডিসপ্লে সহ আপকামিং ফোল্ডেবল ফোনে অসাধারণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

Honor Magic V7 ফোনের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

এই বছর মার্চ মাসে চীনের বাজারে Honor Magic V6 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই টাইমলাইন দেখে মনে করা হচ্ছে আগামী বছর অর্থাৎ 2027 সালের মার্চ মাসের কাছাকাছি সময়ে Honor Magic V7 লঞ্চ করা হতে পারে। আপাতত কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

যেসব চীনের ইউজাররা শক্তিশালী ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে Honor Magic V7 ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here