প্রকাশ্যে এল Vivo Y32 5G ফোনের নতুন ডিটেইলস, TDRA প্ল্যাটফর্মে হল লিস্টেড, শীঘ্রই হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি ভারত সহ বিভিন্ন মার্কেটে Vivo Y32 5G স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। সম্প্রতি এই ফোনটি ভারতের BIS সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়েছিল। এর ফলে ফোনটির ভারতে লঞ্চের আশা আর‌ও জোরালো হয়েছে। এবার এই ফোনটি UAE এর TDRA এবং NEMKO সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। TDRA লিস্টিং থেকে ফোনটির Vivo Y32 5G নাম কনফার্ম হয়েছে। অপরদিকে NEMKO লিস্টিং থেকে USB Type-C পোর্টের কথা জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির লঞ্চ ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। নিচে এই ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo Y32 5G ফোনের TDRA ও NEMKO লিস্টিং

UAE এর TDRA সার্টিফিকেশন সাইটে Vivo Y32 5G ফোনটি V2639 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙে ফোনটির মার্কেটিং নেম Vivo Y32 5G লেখা রয়েছে। নিচে দেওয়া ইমেজে এই ডিটেইলস দেখা যাচ্ছে। এই ফোনটি 5 অক্টোবর 2026 লিস্টেড করা হয়েছে এবং এটির ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ER66442/26।

এর আগেও ভারতের BIS সার্টিফিকেশন সাইটে V2639 মডেল নাম্বার দেখা গেছে। BIS লিস্টিঙের পর এই তথ্য প্রকাশ্যে আসায় বোঝা যাচ্ছে কোম্পানি ভারত সহ অন্যান্য মার্কেটেও পেশ করা হতে পারে।

এছাড়া NEMKO সার্টিফিকেশন সাইটেও Vivo Y32 5G ফোনের মডেল নাম্বার V2639 দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে আপকামিং ফোনটিতে USB Type-C পোর্ট দেওয়া হবে। তবে ফোনটির প্রসেসর, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সম্পর্কে কিছু জানা যায়নি।

এখনও পর্যন্ত Vivo Y32 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট ও সেল সম্পর্কেও অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। আপাতত এই ফোনটির দাম ও ফিচার সম্পর্কে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Vivo Y32 4G ফোনের স্পেসিফিকেশন

কিছু দিন আগে কোম্পানি বাংলাদেশে তাদের Vivo Y32 ফোনের 4G মডেল পেশ করেছিল। তবে এই Vivo Y32 4G এবং লিস্টেড হ‌ওয়া Vivo Y32 5G ফোনটি আলাদা ভেরিয়েন্ট।

Vivo Y32 4G ফোনে 1592 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড6.87-ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 255PPI পিক্সেল ডেনসিটি এবং 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Unisoc T7300 প্রসেসর যোগ করা হয়েছে এবং এর সঙ্গে এই ফোনে LPDDR4X RAM ও UFS 2.2 স্টোরেজ রয়েছে। এই ফোনটি Android বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo Y32 4G ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাটারি 44W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP বোকেহ লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo Y32 4G ফোনে USB Type-C পোর্ট, Bluetooth 5.4, NFC, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, ডুয়েল সিম এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে IP68 ও IP69 রেটিং, রিভার্স চার্জিং এবং ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 400 শতাংশ ভলিউম, Game Boost মোড, 4D গেম ভাইব্রেশন এবং বিভিন্ন AI ফিচার রয়েছে।

আপাতত আপকামিং Vivo Y32 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে অদূর ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here