কনফার্ম হল Redmi K100 ফোনের লঞ্চ, পাওয়া যাবে 10000mAh ব্যাটারি এবং 185Hz ডিসপ্লে

শীঘ্রই চীনের বাজারে Redmi K100 ফোনটি পেশ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের চীনের ওয়েইবো অ্যাকাউন্টের মাধ্যমে ফোনটি টিজ করা হয়েছে। একইসঙ্গে টিজারের মাধ্যমে ফোনের ডিজাইন প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে আপকামিং ফোনের লিক ক্রোমাগত প্রকাশ্যে এসে চলেছে। এই লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K100 ফোনের লিক ফিচার ডিটেইলস সম্পর্কে।

প্রকাশ্যে এল Redmi K100 ফোনের ডিজাইন

Redmi এর চীনের অফিসিয়াল Weibo অ্যাকাউন্টে Redmi K100 ফোনের টিজার জারি করা হয়েছে। তাই ফোনটি চীনের বাজারে পেশ করা হবে বলে নিশ্চিত জানা গেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি। এই মাসের শেষের দিকে বা নভেম্বর মাসের শুরুতেই ফোনটি পেশ করা হতে পারে।

টিজারে মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন সম্পর্কে জানা যায়নি। এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া ক্যামেরা মডিউলের কাছে বড় গোলাকার এলিমেন্ট দেখা গেছে। এই স্পিকার গ্ৰিলের জন্য দেওয়া হতে পারে। একই ফিচার Redmi K100 Pro সিরিজের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। কোম্পানির আসন্ন ফোনের সম্পর্কে এখনও অফিসিয়ালি জানানো হয়নি

Redmi K100 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

Redmi এর পক্ষ থেকে ফোনের ফিচার সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি। তবে আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi K100 ফোনটিতে 6.9 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 185Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অসাধারণ ডিসপ্লে এক্সপেরিয়েন্সের জন্য এতে ডেডিকেটেড ডিসপ্লে চিপ যোগ করা হতে পারে।

প্রসেসিঙের জন্য আপকামিং Redmi K100 ফোনে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর দেওয়া হতে পারে। অন্যদিকে ফোনটিতে 10,000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

চীনের 3C সার্টিফিকেশন সাইটে Redmi K100 ফোনটি M786BC মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই লিস্টিং অনুযায়ী ফোনটিতে 100W পর্যন্ত আউটপুট সাপোর্টেড পাওয়ার অ্যাডোপটার দেওয়া হতে পারে। এছাড়া ফোনটি Bose এবং টিউনিং স্পিকার, আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Android 17 বেস্ড HyperOS 4 সহ লঞ্চ করা হতে পারে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 রেটিং থাকতে পারে।

Redmi এর পক্ষ থেকে এখনও পর্যন্ত K100 ফোনের লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করা হয়নি। আপাতত কোম্পানি শুধুমাত্র চীনেই ফোনটির টিজার জারি করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ফোনের ডিজাইন, ফিচার এবং সেল ডিটেইলস শেয়ার করা হতে পারে। এই মিড রেঞ্জের ফোনটি একটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here