শীঘ্রই গ্লোবাল বাজারে Poco X8s ফোনটি লঞ্চ করা হতে পারে। থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে 2609CPC5FG মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি Poco X8s নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে NBTC লিস্টিং থেকে ফোনের ফিচার সম্পর্কে জানা যায়নি, তবে আগের লিকের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত পাওয়া লিক ডিটেইলস।
Poco X8s ফোনের লঞ্চ ডিটেইলস
NBTC ছাড়াও EEC, IECEE এবং সিঙ্গাপুরের IMDA সার্টিফিকেশন সাইটে Poco X8s ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি ইন্টারন্যাশনাল বাজারে লঞ্চ করা হবে।
XimiTime এর আগের রিপোর্ট অনুযায়ী Poco X8s ফোনটি ইউরোপের ইকোনমিক এরিয়া, তুর্কি এবং রাশিয়ার বাজারে লঞ্চ করা হতে পারে। তবে ফোনটির ভারতে লঞ্চের সম্ভাবনা অনেকটাই কম। অন্যদিকে এই ফোনের চীনের ভার্সন M583CF মডেল নাম্বারের সঙ্গে জড়িত। এই লিস্টিঙের পর কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।
Poco X8s ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
আগেই Geekbench এ Poco X8s ফোনটি লিস্টেড হয়েছিল। রিপোর্ট অনুযায়ী লিস্টিং অনুযায়ী ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হবে। এই ফোনে প্রায় 12GB RAM এবং Android 16 অপারেটিং সিস্টেম থাকবে বলে জানা গিয়েছিল।
প্রকাশ্যে আসা তথ্য সত্য হলে Poco X8s ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের প্রসেসর, RAM এবং সফটওয়্যার সংক্রান্ত তথ্য শেয়ার করা হয়নি।
রিপোর্ট অনুযায়ী আপকামিং Poco X8s ফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। তবে ফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা বা অন্যান্য সেন্সর সম্পর্কে এখনও জানানো হয়নি। আপকামিং ফোনের ফ্রন্ট ক্যামেরা সংক্রান্ত তথ্য এখনও প্রকাশ হয়নি।
Poco X8s ফোনের ডিসপ্লে, ব্যাটারি এবং চার্জিং সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এই আপকামিং ফোনটি ইতিমধ্যে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে। তাই খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই মিড রেঞ্জ স্মার্টফোনটি Lava, Tecno, Infinix এর মতো ব্র্যান্ডের ফোন গুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।










