iPhone 18 Pro series লঞ্চের সময় থেকেই সাধারণ মানুষের মধ্যে এই সিরিজের দাম সম্পর্কে সমালোচনা শুরু হয়। এই সিরিজের ফোনগুলির মাত্রাতিরিক্ত দাম নিয়ে অনেকেই অসন্তুষ্ট হয়েছিলেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাত্র 56,900 টাকা দামে iPhone 17 Pro পাওয়া গেলে মন্দ হয় না। শপিং প্ল্যাটফর্ম রিলায়েন্স ডিজিটালে এই অফার পাওয়া যাচ্ছে। iPhone 17 Pro ফোনের MRP 1,34,900 টাকা, তবে রিলায়েন্স ডিজিটাল স্টোরে এই আইফোন পাওয়া যাচ্ছে মাত্র 56,990 টাকা এফেক্টিভ প্রাইসের বিনিময়ে। আইফোনের এই অফারের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
iPhone 17 Pro ফোনের অফার
রিলায়েন্স ডিজিটাল অ্যাপেলের অথরাইজ রিটেইলারসের মাধ্যমে আইফোন স্কিম জারি করা হয়েছে। এই অফারের অধীনে 256GB ভেরিয়েন্টের iPhone 17 Pro ফোনটি আকর্ষণীয় ডিসকাউন্ট সহ সেল করা হবে। এই iPhone 17 Pro ফোনের দাম 1,34,900 টাকা, তবে ইউজাররা শুধুমাত্র 56,990 টাকা দামে ফোনটি কিনতে পারবেন। অর্থাৎ এই অ্যাপেলের ফোনটিতে 77 হাজার টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
iPhone 17 Pro ফোনটিতে 9910 টাকার ইন-স্টোর ডিসকাউন্ট দেওয়া হবে। এই ফ্ল্যাট ডিসকাউন্টের পর ফোনটি 1,24,990 টাকা দামে কেনা যাবে। একইসঙ্গে 3000 টাকার ক্যাশব্যাক সহ ফোনটি 1,21,990 টাকা দামে সেল করা হবে।

নতুন ফোনটি কেনার সময় পুরনো ফোনের পরিবর্তে কোম্পানির পক্ষ থেকে 10,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এই বোনাসের পর আইফোনের দাম কমে 1,11,900 টাকা হয়ে যাবে। পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু হিসাবে 55,000 টাকা পর্যন্ত বেনিফিট উপভোগ করা যাবে। এই এক্সচেঞ্জ ভ্যালু সহ iPhone 17 Pro ফোনটির এফেক্টিভ প্রাইস 56,900 টাকা হবে।
জানিয়ে রাখি স্কিমের 55,000 টাকা এক্সচেঞ্জ ভ্যালু iPhone 15 Pro ফোনের জন্য প্রযোজ্য এবং এটিই ম্যাক্সিমাম বেনিফিট। এছাড়া পুরনো ফোনের ব্র্যান্ড এবং কন্ডিশনের ওপর নির্ভর করে এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যাবে। SwapEasy অ্যাপে পুরনো ফোনের এক্সচেঞ্জ ভ্যালু ক্যালকুলেট করা যাবে। এর পাশাপাশি iPhone 17 Pro ফোনটি কিস্তির মাধ্যমে কিনতে চাইলে 12 মাসের ক্ষেত্রে মাত্র 4999 টাকা প্রতি মাসে নো কস্ট ইএমআই পড়বে।
iPhone 17 Pro ফোনটি কি কেনা উচিৎ?
বোঝাই যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে স্মার্টফোনের দাম কমার কোনো প্রশ্ন উঠছে না। বরং ভবিষ্যতে দাম আরও বাড়বে। তাই কোনো ফোনে আকর্ষণীয় অফার পাওয়া গেলে তা হাতছাড়া করা উচিৎ হবে না। চেক করে পুরনো ফোনে ভালো এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া গেলে iPhone 17 Pro ফোনটি কিনে নেওয়া যেতেই পারে।

iPhone 17 Pro ফোনটিতে 6.3-ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনটি Apple A19 Pro প্রসেসর সহ কাজ করতে সখম। ফটোগ্রাফির জন্য আইফোনে এফ/1.78 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP ফিউজন ক্যামেরা, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 48MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 48MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।









