Airtel ইউজারদের আর এখন থেকে আলাদাভাবে YouTube Premium এর জন্য টাকা খরচ করার প্রয়োজন নেই। কোম্পানি তাদের প্রিপেইড ইউজারদের জন্য 200 টাকা দামের OTT টপ-আপে YouTube Premium যোগ করেছে। এই ওটিটি প্যাকের সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে 28 দিনের ভ্যালিডিটি সহ 30GB অতিরিক্ত ডেটা পাওয়া যায়। এছাড়াও ইউজাররা এতে Amazon Prime Video, JioHotstar, ZEE5 Premium এবং SonyLIV সহ বিভিন্ন এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মের অ্যাক্সেস পাবেন। এই নতুন বেনিফিটের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়াই YouTube ভিডিও এবং মিউজিক উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকবে ভিডিও ডাউনলোড করার সুবিধা।
YouTube Premium এর সুবিধা
Airtel এর 200 টাকা দামের OTT প্যাকের সঙ্গে পাওয়া YouTube Premium এর মাধ্যমে রেগুলার ভিডিও এবং Shorts দেখার সময় YouTube এর দেখানো বিজ্ঞাপন থেকে মুক্তি পাওয়া যাবে। এর সঙ্গে YouTube Music Premium সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। ইউজাররা চাইলে ভিডিও ডাউনলোড করে রেখে পরে অফলাইনে দেখতে পারবেন। একই সঙ্গে সাপোর্টেড ভিডিও অডিও ব্যাকগ্ৰাউন্ডেও শোনা যাবে। তবে Shorts প্লেয়ারের ক্ষেত্রে ব্যাকগ্ৰাউন্ড প্লেব্যাকের সুবিধা নেই। এছাড়া ভিডিওতে ক্রিয়েটারদের পক্ষ থেকে জারি করা স্পন্সরশিপ ম্যাসেজ এবং কিছু প্রমোশন দেখা যেতে পারে।
30GB ডেটা সহ পাওয়া যাবে এইসব OTT বেনিফিট
Airtel এর এই টপ-আপ প্ল্যানে 28 দিনের জন্য 30GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। YouTube Premium ছাড়াও এই প্ল্যানে Amazon Prime Video, JioHotstar, ZEE5 Premium ও SonyLIV সহ অন্যান্য OTT প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যাবে। তবে আলাদা আলাদা সার্ভিসের সাবস্ক্রিপশন টিয়ার এবং ডিভাইসের শর্ত আলাদা হতে পারে। তাই রিচার্জ করার আগে Airtel Thanks অ্যাপে তথ্য চেক করে নেওয়া উচিৎ। জানিয়ে রাখি 200 টাকা দামের এই প্যাকটি একটি OTT টপ-আপ। এই প্ল্যানটি নিজে প্রিপেইড কানেকশন বা আউটগোয়িং কলের ভ্যালিডিটির জন্য উপযুক্ত নয়। এই প্ল্যানটি উপভোগ করার জন্য নাম্বারে আগে থেকে অ্যাক্টিভ প্ল্যান থাকা আবশ্যক।
কিভাবে ক্লেম করবেন YouTube Premium?
YouTube Premium উপভোগ করার জন্য ইউজারদের 200 টাকা দামের টপ-আপ রিচার্জ করতে হবে। এরপর Airtel অ্যাপ ওপেন করে Rewards & OTTs সেকশনে গিয়ে YouTube Premium অফার ক্লেম করতে হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্ল্যানের এন্টারটেইনমেন্ট বেনিফিট টপ-আপের 28 দিনের ভ্যালিডিটির সঙ্গেই শেষ হয়ে যাবে। তাই রিচার্জ করার সঙ্গে সঙ্গেই সাবস্ক্রিপশন ক্লেম করা উচিৎ। YouTube Premium এর ভ্যালিডিটি আলাদাভাবে 28 দিন পর্যন্ত চলবে কি না কোম্পানির অ্যানাউন্সমেন্টে যা বলা হয়নি। প্যাকের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে পুনরায় নির্দিষ্ট টপ-আপ রিচার্জ করে YouTube Premium বেনিফিট ক্লেম করতে হবে।
কাদের জন্য লাভজনক এই প্ল্যান?
সব দিক বিচার করে বলা যায় যেসব ইউজাররা মোবাইলে ইউটিউব দেখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি সুন্দর প্ল্যান। এর সঙ্গে এতে 30GB অতিরিক্ত ডেটা এবং বেশ কিছু OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়, যা এটিকে বিনোদনের জন্য একটি সেরা প্ল্যান করে তোলে। তবে এই প্ল্যানটি রিচার্জ করার আগে অ্যাক্টিভ বেস প্ল্যান আছে কি না দেখে নিতে হবে।










