Nokia মোবাইল প্রস্তুতকারী কোম্পানি HMD Global এবার নিজেদের স্মার্টফোন তৈরি করতে চলেছে। কোম্পানির আপকামিং ফোনটি HMD Pulse Pro 2nd Edition নামে লঞ্চ করা হবে। তাই নাম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে আসন্ন HMD Pulse Pro 2nd Edition স্মার্টফোনটি HMD Pulse Pro ফোনের অ্যাডভান্স ভার্সন হিসাবে পেশ করা হবে। আপাতত থাইল্যান্ডের রিটেইলার সাইটে ফোনটি 50MP Camera এবং 8GB RAM সহ লিস্টেড হয়েছে।
HMD Pulse Pro 2nd Edition ফোনের দাম
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী থাইল্যান্ডের রিটেইলার সাইটে HMD Pulse Pro 2nd Edition ফোনটি লিস্টেড হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটির দাম 4990 থাই মাট অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 13,990 টাকার কাছাকাছি হবে বলে জানা গেছে। এই ফোনটির সিঙ্গেল ভেরিয়েন্টে 8GB RAM সহ 256GB Storage দেওয়া হয়েছে। আপকামিং HMD ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
HMD Pulse Pro 2nd Edition ফোনের স্পেসিফিকেশন
HMD Pulse Pro 2nd Edition ফোনটিতে MediaTek Helio G99 প্রসেসর দেওয়া হবে। জানিয়ে রাখি 6ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।
লিস্টিং অনুযায়ী ফোনটিতে উপস্থিত এই চিপসেট আগের ভার্সনের চেয়ে 45% বেশি ফাস্ট পারফরমেন্স দিতে সক্ষম। HMD Pulse Pro 2nd Edition ফোনটিতে 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন দেওয়া হবে বলে জানা গেছে। প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী কমপক্ষে ফোনটি 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড সহ লঞ্চ করা হবে।
HMD Pulse Pro 4G ফোনের সেকেন্ড এডিশনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং এআই সেকেন্ডারি সেন্সর থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি HMD Pulse Pro 4G স্মার্টফোনটিতে 50MP selfie দেওয়া হয়েছিল।
HMD Pulse Pro 2nd Edition ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আপাতত ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে ফোনে 6.56-ইঞ্চির বা এর চেয়ে বড় ডিসপ্লে দেওয়া হবে। জানিয়ে রাখি আগের মডেলে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল। অর্থাৎ নতুন এবং আপগ্রেডেড ভার্সনটিতে ফাস্ট স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে HMD Pulse Pro 2nd Edition ফোনের অন্যান্য ডিটেইলস সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে আগামী কিছু দিনের মধ্যেই থাইল্যান্ডের বাজারে ফোনটি অফিসিয়ালি সেল করা হবে।











