জেনে নিন ভারতে কবে লঞ্চ হতে পারে iQOO 16 স্মার্টফোন, প্রকাশ্যে এল সম্ভাব্য লঞ্চ ডেট

শীঘ্রই iQOO ভারতের বাজারে তাদের iQOO 16 স্মার্টফোন লঞ্চ করতে পারে। আগেই কোম্পানির পক্ষ থেকে ফোনটি টিজ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি। এবার টিপস্টার অভিষেক যাদব আপকামিং ফোনের সম্ভাব্য লঞ্চ ডেট শেয়ার করেছে। জানিয়ে রাখি চীনের বাজারে লেটেস্ট iQOO 16 স্মার্টফোনটি Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর, 165Hz AMOLED ডিসপ্লে এবং 8,400mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক iQOO 16 ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

কবে হতে পারে ভারতে iQOO 16 ফোনের লঞ্চ?

টিপস্টার অভিষেক যাদবের বক্তব্য অনুযায়ী 15 থেকে 17 ডিসেম্বর ভারতের বাজারে iQOO 16 ফোনটি পেশ করা হতে পারে। আপাতত লিকের মাধ্যমে এই তথ্য প্রকাশ্যে এসেছে এবং কোম্পানির পক্ষ থেকে এখনও এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়নি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আপকামিং ফোনের সম্পর্কে জানানো হবে বলে মনে করা হচ্ছে।


জানিয়ে রাখি গত বছর 26 নভেম্বর ভারতে iQOO 15 ফোনটি পেশ করা হয়েছিল। তবে আসন্ন ফোনটির লঞ্চ কিছুটা পিছানো হতে পারে। আপকামিং ফোনটি কবে লঞ্চ করা হবে এবং প্রকাশ্যে আসা লিক কতটা সত্য ভবিষ্যতে সেটাই দেখার।

iQOO 16 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

iQOO 16 ফোনটিতে 6.85-ইঞ্চির Samsung M16 AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আগের iQOO 15 মডেলটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হয়েছিল।

প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে LPDDR5X Ultra RAM, UFS 4.1 স্টোরেজ এবং Q4 গেমিং চিপ দেওয়া হতে পারে।

আপকামিং iQOO 16 ফোনটিতে 8,400mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। আগের মডেলটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। একইসঙ্গে ফোনে 100W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে।

ফোটোগ্রাফির জন্য iQOO 16 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকতে পারে।

iQOO 16 ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেম লঞ্চ করা হতে পারে। আপাতত ভারতে আসন্ন মডেলের সফটওয়্যার ও অন্যান্য ফিচারের অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা হচ্ছে।

যারা শক্তিশালী পারফরমেন্স, অসাধারণ ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা আপকামিং ফ্ল্যাগশিপ iQOO 16 ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আপকামিং ফোনের সংক্রান্ত নতুন ডিটেইলস পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here