দুই মাস আগে ভারতীয় মোবাইল কোম্পানি লাভা দেশের বাজারে তাদের Lava Virat V1 Pro 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। 6GB RAM, 128GB স্টোরেজ, 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ এই 5G ফোনটি 15,999 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে দীপাবলি উপলক্ষে এই ফোনটি মাত্র 13,499 টাকার বিনিময়ে কেনা যাবে। অর্থাৎ এই ফোনে 2,500 টাকা সাশ্রয় করা যাবে। ফোনটির অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Lava Virat V1 Pro ফোনের অফার
6GB RAM + 128GB Storage সহ Lava Virat V1 Pro 5G ফোনের লঞ্চ প্রাইস 15,999 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনটি 14,999 টাকা দামে লিস্টেড করা রয়েছে। এই ফোনে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা যে কোনো ব্যাক্তি উপভোগ করতে পারবেন। এই 1 হাজার টাকা ছাড় পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ডের প্রয়োজন নেই।
1000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি এই ফোনে 1500 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। SBI Credit Card এর মাধ্যমে পেমেন্ট করলে এই ফোনে 1500 টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে Lava Virat V1 Pro 5G ফোনটিতে মোট 2500 টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে এবং ফোনটির এফেক্টিভ প্রাইস পড়বে মাত্র 13,499 টাকা। যেসব এসবিআই ইউজারদের কাছে ক্রেডিট কার্ড নেই তাঁরাও 1000 টাকা ডিসকাউন্ট পাবেন। সস্তায় ফোনটি কেনার জন্য বা অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Lava Virat V1 Pro ফোনের স্পেসিফিকেশন
LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 550nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। এই সস্তা ফোনে 120Hz রিফ্রেশ রেট সত্যিই উল্লেখযোগ্য। এর ফলে ফাস্ট ও স্মুথ স্ক্রলিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে কোনো থার্ড পার্টি অ্যাপ নেই এবং এর ফলে ইউজাররা অ্যাড ফ্রি ও ব্লোট ফ্রি এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। প্রসেসিঙের জন্য LAVA Virat V1 Pro 5G ফোনটিতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T8200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
Lava Virat V1 Pro ফোনটি 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এতে Expandable RAM ফিচার রয়েছে। এর ফলে ফোনটির 6GB Physical RAM এর সঙ্গে 6GB Virtual RAM যোগ করে মোট 12GB RAM (6GB+6GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়। জানিয়ে রাখি এই ফোনটিতে 1 জেনারেশন ওএস আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য LAVA Virat V1 Pro 5G ফোনে 6000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ফোনটির বক্সের মধ্যেই চার্জার দেওয়া হচ্ছে। এছাড়া জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে এবং কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Bluetooth 5.4, Wi-Fi 5 ও OTG ফিচার দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP AI রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।











