চাইনিজ টেক কোম্পানি ভিভো তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। কোম্পানির হোম মার্কেট চীনে এই ফোনটি vivo Y6k 5G নামে পেশ করা হয়েছে। এই নতুন ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসরের সঙ্গে 6GB RAM, 6500mAh ব্যাটারি এবং 120Hz দিস্প্লের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে।
vivo Y6k 5G ফোনের স্পেসিফিকেশন
vivo Y6k 5G ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 260PPI পিক্সেল ডেন্সিটি, HDR এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখের সুরক্ষার জন্য এতে লো ব্লু লাইট সার্টিফিকেশন যোগ করা হয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo Y6k 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট রয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU দেওয়া হয়েছে।
vivo Y6k 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চারযুক্ত 13MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি অক্সিলারি লেন্স রয়েছে। এই ফোনটির ক্যামেরা 10x ডিজিটাল জুম সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
এই সস্তা ফোনটির অন্যতম বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য vivo Y6k 5G ফোনে 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনটিতে 19 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও প্লেব্যাক অথবা 44 ঘন্টা পর্যন্ত টকটাইম উপভোগ করা যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 15W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
vivo Y6k 5G ফোনে SGS 5 স্টার সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর সঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে Wi-Fi ও Bluetooth 5.4 সহ OTG এবং 3.5mm হেডফোন জ্যাক রয়েছে।
vivo Y6k 5G ফোনের দাম
চীনের বাজারে vivo Y6k 5G ফোনটি 6GB RAM + 128GB Storage সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনের দাম রাখা হয়েছে 1599 ইউয়ান। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 22,500 টাকার কাছাকাছি। চীনে এই ফোনটি Flowing Clouds White, Twilight Black এবং Sunset Blue কালার অপশনে সেল করা হবে।












