গত সেপ্টেম্বর মাসে ওপ্পো তাদের 8000mAh Battery সহ OPPO A7 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছিল। এই সিরিজের OPPO A7 Pro Max ফোনটি 10000mAh Battery সহ পেশ করা হয়েছিল। তবে ওপ্পো এখানেই থামছে না। কোম্পানি এই সিরিজের অধীনে OPPO A7 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি ব্যাটারির দিক থেকে যথেষ্ট উল্লেখযোগ্য হবে। লিক থেকে জানা গেছে OPPO A7 Ultra ফোনে 12000mAh ব্যাটারি থাকবে।
12000mAh Battery সহ স্মার্টফোন
OPPO A7 Ultra ফোনটি 12000mAh ব্যাটারি সহ স্মার্টফোন হতে পারে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সোশ্যাল পোস্টের মাধ্যমে জানিয়েছে কোম্পানি তাদের ‘এ সিরিজের’ নতুন OPPO A7 Ultra স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এবং আপকামিং ফোনে 12,000mAh ব্যাটারি দেওয়া হবে। লিক অনুযায়ী ওপ্পো ফোনটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ করা হবে। জানিয়ে রাখি প্রকাশ্যে আসা লিক সত্য হলে OPPO A7 Ultra ফোনটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে।
OPPO A7 Ultra ফোনের স্পেসিফিকেশন
OPPO A7 Ultra স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হবে। এই 12,000mAh ব্যাটারি সহ ফোন দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনে reverse চার্জিং ফিচার সাপোর্ট করবে, এর ফলে OPPO A7 Ultra ফোনটি পাওয়ারব্যাঙ্কের মতো ব্যাবহার করা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ওপ্পো ফোনটি 7 বছরের ব্যাটারি হেলথ সহ লঞ্চ করা হতে পারে।
OPPO A7 Ultra 5G ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 প্রসেসর থাকতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য OPPO A7 Ultra 5G ফোনটিতে 50MP AI Camera এবং ম্যাক্রো সেন্সর দেওয়া হতে পারে।
10000mAh Battery সহ ওপ্পো স্মার্টফোন
আপকামিং OPPO A7 Ultra ফোনটি 12000mAh ব্যাটারি সডহ লঞ্চের আগেই কোম্পানির এই সিরিজের OPPO A7 Pro Max ফোনটি 10000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 24 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও এবং 133 ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে।ফোনেও 7 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যায় এবং এই ফোনটি মাইনাস 30 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা ও 55 ডিগ্রি পর্যন্ত গরম সহ্য করতে পারে।
OPPO A7 Pro Max 5G ফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড ColorOS 16 সহ কাজ করে। এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট দেওয়া হয়েছে। স্মার্টফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা রয়েছে। OPPO A7 Pro Max 5G ফোনে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ flexible AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। মিলিটারি গ্ৰেড বডি সহ ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং যোগ করা হয়েছে।












