8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী এবং 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Honor 20 Lite (Youth Edition) 

Honor সম্পর্কে দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর পরিকল্পনা করছে এবং এই উদ্দেশ্যে Honor 20 সিরিজের একটি নতুন ফোন টেক মার্কেটে লঞ্চ হতে চলেছে। গতকাল কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফোনটি পেশ করে দেওয়া হয়েছে। এই নতুন ফোনটি Honor 20 Lite (Youth Edition) নামে পেশ করা হয়েছে যা এখন শুধুমাত্র চীনে সেল করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক Honor 20 Lite (Youth Edition) এর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে। 

Xiaomi শুরু করেছে আগামী বছরের পরিকল্পনা, লঞ্চ হবে 10টির‌ও বেশি 5জি স্মার্টফোন

Honor 20 Lite (Youth Edition) 

কোম্পানির পক্ষ থেকে Honor 20 Lite (Youth Edition) ফোনটি 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ইএম‌ইউআই 9.1.1 এর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 7 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি হাইসিলিকন কিরীন 810 চিপসেটে রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী জি52 এমপি6 জিপিইউ দেওয়া হয়েছে। 

Honor 20 Lite (Youth Edition) তিনটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির সবচেয়ে ছোট ভেরিয়েন্টে 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এক‌ই ভাবে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি মেমরি আছে। Honor 20 Lite (Youth Edition) এর সবচেয়ে বড় ভেরিয়েন্ট 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। এই তিনটি ভেরিয়েন্টের মেমরিই।মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে বাড়ানো যায়। 

দাম কমল 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা‌ওয়ালা Oppo A5 2020 এর, মাত্র 11,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই ফোন

ফোটোগ্ৰাফির জন্য Honor 20 Lite (Youth Edition) এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। 

Honor 20 Lite (Youth Edition) একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Honor 20 Lite (Youth Edition) এ 40 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। 

দীপাবলি অফারে আরও সস্তায় পাওয়া যাবে Samsung Galaxy A10s, 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার

দাম

চীনে Honor 20 Lite (Youth Edition) এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 1,399 ইউয়ান অর্থাৎ প্রায় 14,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,499 ইউয়ান (প্রায় 15,000 টাকা) এবং 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 17,000 টাকা) রাখা হয়েছে। এক‌ইভাবে Honor 20 Lite (Youth Edition) এর 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 1,899 ইউয়ান অর্থাৎ প্রায় 19,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here