Samsung তাদের ফ্যানদের দীপাবলিতে উপহার দেওয়ার উদ্দেশ্যে তাদের লো বাজেট স্মার্টফোন Galaxy A10s এর দাম কমিয়েছে। এই স্মার্টফোনটি এখন দেশে 500 টাকা কম দামে কেনা যাবে। এই বিশেষ ফেস্টিভ অফার দীপাবলি উদযাপন করার উদ্দেশ্যে পেশ করা হয়েছে যা চলবে আগামী 31 অক্টোবর পর্যন্ত। এই অফারে Samsung Galaxy A10s এর দুটি ভেরিয়েন্টই 500 টাকা কম দামে কেনা যাবে। প্রসঙ্গত এই অফার শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরে কার্যকর।
দীপাবলির আগে ধামাকা দিল Jio, পেশ করল নতুন “অল-ইন-ওয়ান” প্ল্যান
জেনে নিন অফার
কোম্পানি ভারতে Samsung Galaxy A10s ফোনটি 2 র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল মেমরি এবং 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছিল। ফোনটির 2 জিবি র্যাম ভেরিয়েন্ট যেখানে 9,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল সেখানে 3 জিবি র্যাম ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 10,499 টাকা। এখন প্রাইস কাটের পর Samsung Galaxy A10s এর 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 8,999 টাকা এবং 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A10s ইনফিনিটি ভি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে ছোট “ভি” শেপের নচ দেওয়া হয়েছে। ফোনটির নিচের দিকে চওড়া চিন পার্ট আছে। Samsung Galaxy A10s এর ব্যাক প্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপের ঠিক নিচে ফ্ল্যাশ লাইট অরস্থিত। Samsung Galaxy A10s এর ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। একই ভাবে ফোনটির নিচের প্যানেলে 3.5 এমএম হেডফোন জ্যাকের সঙ্গে ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।
JioPhone কে টক্কর দিতে চলে এল Nokia 110, এতে আছে সেই বিখ্যাত স্নেক গেম
স্পেসিফিকেশন
Samsung Galaxy A10s এ 6.2 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কোম্পানি 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর যোগ করেছে। ভারতে এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে যা 2 জিবি ও 3 জিবি র্যামযুক্ত। দুটি ভেরিয়েন্টেই 32 জিবি মেমরি দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A10s এ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। ভিডিও কল ও সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 4জি এলটিই, ডুয়েল সিম স্লট, ব্লুটুথ, ওয়াইফাই ও জিপিএস আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A10s এ 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি ব্লু, গ্ৰীন ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










