Realme অত্যন্ত কম সময়ের মধ্যে তাদের স্মার্টফোনের সুন্দর ডিজাইন ও শক্তিশালী স্পেসিফিকেশনের দৌলতে মার্কেটে নিজের আলাদা একটি স্থান গড়ে নিয়েছে। বর্তমানে কোম্পানি তাদের Realme 5 সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। আসলে Realme এর নতুন স্মার্টফোন RMX1925 মডেল নাম্বারের সঙ্গে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড (BIS) এ স্পট করা হয়েছে।
আরও পড়ুন : কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে অনলাইন দেখা গেল Vivo S5, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ
অন্যদিকে থাইল্যান্ডের ন্যাশানাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন এজেন্সি (NBTC) তে Realme 5s ফোনটি সার্টিফাই করা হয়েছে। এই দুটি লিস্টিং মধ্যে দেখে মনে করা হচ্ছে এই ফোনটি ভারত এবং থাইল্যান্ডে লঞ্চ করা হবে। কিন্তু এই দুটি লিস্টিঙে Realme 5s এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি।
আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি Realme 5s এর স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কেও জানা যাবে। অন্যদিকে 20 নভেম্বর ভারতে Realme X2 Pro লঞ্চ করা হবে। হয়ত কোম্পানি ওইদিন একই সঙ্গে Realme 5s ফোনটিও লঞ্চ করা হবে। এছাড়া কোম্পানি ডিসেম্বর মাসে XT 730G পেশ করবে। শোনা যাচ্ছে Realme 5s ফোনটি একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন হবে।
আরও পড়ুন : Jio এর থেকেও এগিয়ে Airtel, জেনে নিন অন্যান্য কোম্পানির অবস্থা
Realme X2 Pro কোম্পানির 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক্যামেরাওয়ালা স্মার্টফোন যা আগেই ইউরোপে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে এটাও মনে করা হচ্ছে যে ভারতে Realme X2 Pro লঞ্চের পর দেশে ইতিমধ্যে লঞ্চ হওয়া স্মার্টফোন Redmi Note 8 Pro এর চাহিদায় প্রভাব পড়বে।
Realme X2 Pro তে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন 855+ চিপসেট দেওয়া হয়েছে। এছাড়া Realme X2 Pro তে ডুয়েল স্টেরিও স্পীকার Dolby Atmos এবং সার্টিফাইড Hi-res সাউন্ড কোয়ালিটি সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে। Realme X2 Pro তে 50 ওয়াট VOOC চার্জিং টেকনোলজিযুক্ত শক্তিশালী 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










