সবেমাত্র Samsung তাদের “গ্যালাক্সি এ” সিরিজের ফ্ল্যাগশিপ ফোন Galaxy A80 এর দাম কমিয়েছে। কোম্পানি এই ফোনটি 47,990 টাকা দামে লঞ্চ করেছিল, তবে এখন এই ফোনটি 8,000 টাকা কম দামে পাওয়া যাবে। এবার কোম্পানি তাদের আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S10e এর দাম কমিয়ে দিয়েছে। জানা গেছে Samsung তাদের Galaxy S10e ফোনটির দাম সরাসরি 3,000 টাকা কমিয়ে দিয়েছে এবং এই ফোনটি এখন মাত্র 47,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে ব্র্যান্ডের নতুন ফোন Galaxy A70s এর সঙ্গে 1,999 টাকা দামের ব্লুটুথ হেডফোন দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
আরও পড়ুন : BSNL-MTNL সম্পর্কে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সমস্যার মুখে Jio ও Airtel
Samsung Galaxy S10e
Samsung Galaxy S10e ফোনটি পাঞ্চ হোল ডিজাইনে তৈরি এবং 1440 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত 5.8 ইঞ্চির ডায়নামিক এমোলেড ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি এইচডিআর10+ কোয়ালিটি ভিজুয়াল কোয়ালিটি দিতে সক্ষম। এই ফোনের ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। Samsung Galaxy S10e ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত ওয়ান ইউআইসহ পেশ করা হয়েছে যা স্যামসাঙের এক্সিনস 9820 চিপসেটে রান করে।
ভারতে Samsung Galaxy S10e 6 জিবি র্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy S10e তে 3,100 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Redmi কে আবার টক্কর দেবে Realme, তৈরি হচ্ছে Realme 5s
Samsung Galaxy A70s
অফারে Samsung Galaxy A70s স্মার্টফোনের সঙ্গে ITFIT Bluetooth Earphone সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। জানিয়ে রাখি এই ওয়ারলেস হেডফোনের দাম 1,999 টাকা। Samsung Galaxy A70s ফোনটির 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 28,999 টাকা এবং 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 30,999 টাকা দামে অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্ম থেকে কেনা যায়।
Samsung Galaxy A70s এ 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। ভারতীয় মার্কেটে Samsung Galaxy A70s 6 জিবি ও 8 জিবির দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি মেমরি আছে।
আরও পড়ুন : Xiaomi স্মার্টফোন কেনার জন্য সুবর্ণ সুযোগ, 11টি স্মার্টফোনে পাওয়া যাচ্ছে অসাধারণ ছাড় এবং সঙ্গে উপহার
জানিয়ে রাখি Samsung Galaxy A70s কোম্পানির প্রথম 64 মেগাপিক্সেলের ক্যামেরাওয়ালা স্মার্টফোন। এই ফোনের ব্যাক প্যানেলে 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A70s এ 4,500 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










