দীপাবলি সেলিব্রেট করার জন্য সব টেক কোম্পানি তাদের গ্ৰাহকদের জন্য নতুন নতুন অফার আনছে। একদিকে যেমন বিভিন্ন শপিং সাইটে ডিলস চলছে তেমনই অন্যদিকে টেক ব্র্যান্ডগুলিও তাদের ফেস্টিভ্যাল সেল শুরু করেছে। ভারতের এক নাম্বার স্মার্টফোন কোম্পানি Xiaomi ও তাদের ফ্যানদের জন্য Diwali with Mi সেলের সূচনা করেছে। এই সেল আগামীকাল অর্থাৎ 25 অক্টোবর পর্যন্ত চলবে যেখানে কোম্পানির স্মার্টফোনের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রোডাক্টও আকর্ষণীয় ছাড়ের সঙ্গে সেল করা হবে। এর সঙ্গে রয়েছে বেশ কিছু অসাধারণ অফার এবং আকর্ষণীয় উপহার। চলুন চোখ রাখা যাক Xiaomi Diwali with Mi তে।
আরও পড়ুন : Jio এর থেকেও এগিয়ে Airtel, জেনে নিন অন্যান্য কোম্পানির অবস্থা
Redmi Note 7 Pro ফোনটির 13,999 টাকা দামে লঞ্চ করা 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন মাত্র 11,999 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে। একইভাবে ফোনটির 15,999 টাকা দামে লঞ্চ হওয়া 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এখন মাত্র 13,999 টাকা এবং 16,999 টাকা দামে লঞ্চ হওয়া 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট মাত্র 14,999 টাকা দামে বেচা হচ্ছে।
Redmi Note 7S এর 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999 টাকা থেকে কমিয়ে 8,999 টাকা দামে সেল করা হচ্ছে এবং 12,999 টাকা দামে লঞ্চ হওয়া 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট Diwali with Mi সেলে মাত্র 9,999 টাকার বিনিময়ে কেনা যাবে। একইভাবে Redmi 7A এর 2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি ভেরিয়েন্ট 5,999 টাকার বদলে মাত্র 4,999 টাকার বিনিময়ে এবং 2 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,199 টাকার বদলে 5,799 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।
আরও পড়ুন : Motorola ও আনতে চলেছে 64 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোন, দেখে নিন প্রথম ঝলক
Diwali with Mi সেলে Redmi 7 ফোনটির 2 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,999 টাকা এবং 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 8,499 টাকা দামে বেচা হচ্ছে। Redmi Y3 এর 9,999 টাকা দামে লঞ্চ হওয়া 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কোম্পানির Diwali with Mi সেলে 7,999 টাকা দামে পাওয়া যাচ্ছে, তবে 11,999 টাকা দামে লঞ্চ হওয়া 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 11,999 টাকা দামেই বেচা হচ্ছে।
Diwali with Mi সেলে Redmi 8 স্মার্টফোনের 3 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দুটিই 7,999 টাকার বিনিময়ে কেনা যাবে। Redmi 8A ফোনটির 2 জিবি র্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 6,499 টাকা এবং 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি ভেরিয়েন্ট 6,999 টাকা দামে সেল করা হচ্ছে। Xiaomi Mi A3 এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা এবং 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
POCO F1 ফোনটি Diwali with Mi সেলে 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা,।6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 15,999 টাকা এবং 8 জিবি র্যাম ও 256 জিবি মেমরিযুক্ত শক্তিশালী ভেরিয়েন্ট মাত্র 18,999 টাকা দামে পাওয়া যাচ্ছে। এই সেলে Redmi K20 Pro এর 6 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট ছাড় দিয়ে মাত্র 24,999 টাকা এবং Redmi K20 এর 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 19,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











