ঘুমানোর সময় বিস্ফোরণ ঘটে ফিটনেস ব‍্যান্ডে, ঝলসে গেল ইউজারের হাত

প্রায়ই কোথাও না কোথাও স্মার্টফোনে আগুন ধরার এবং ফোনের ব‍্যাটারী ব্লাস্ট হ‌ওয়ার ঘটনা শোনা যায়।। এই সপ্তাহেই ওড়িশায় এমনই একটি ঘটনা ঘটে, যার ফলে ফোনের ইউজার ঘটনাস্থলেই মারা যান। স্মার্টফোনের দুর্ঘটনার পর এবার হাতে বাঁধা ফিটনেস ব‍্যন্ডে বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় ইউজারের হাত বাজে ভাবে পুড়ে ঝলসে গেছে।

আরও পড়ুন : স‍্যামসাংকে টক্কর দিতে চলে এল ফোল্ডেবল Moto Razr, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে ভারতেও

স্মার্টফোনে আগুন ধরা এবং বিস্ফোরণের পর এবার ফিটনেস ব‍্যান্ড ও স্মার্ট ব‍্যান্ড‌ও আর নিরাপদ নয়। এই স্মার্ট ব‍্যান্ডে আগুন লেগে বিস্ফোরণ ঘটার খবর পাওয়া গেছে আমেরিকা থেকে। এই মাসের প্রথম সপ্তাহে এই ঘটনা ঘটে যা বর্তমানে ভারতসহ গোটা বিশ্বের স্মার্ট ব‍্যান্ড ও ফিটনেস ব‍্যান্ড ইউজারদের আতঙ্কিত করে তুলেছে। সবচেয়ে বড় কথা যে ব‍্যান্ডে দুর্ঘটনা ঘটেছে সেটি কোনো ছোট ব্র‍্যান্ড বা আনকোরা কোম্পানির ব‍্যান্ড নয়, বরং টেক জগতের অন‍্যতম স্বনামধন্য ব্র‍্যান্ডগুলির মধ্যে একটি Fitbit এর ব‍্যান্ড ছিল। কিছু দিন আগে Fitbit কোম্পানি হস্তান্তরের মাধ্যমে Google এর অধীনে গেছে।

Fitbit ফিটনেস ব‍্যান্ডে বিস্ফোরণের কথা আমরা জানতে পেরেছি The Sun ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী এই দুর্ঘটনা গত 5 নভেম্বর ঘটেছে। আমেরিকার লোওয়া প্রদেশের বাসিন্দা ইথান ল‍্যান্ডার্স এই গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছেন। রিপোর্ট অনুযায়ী ল‍্যান্ডার্স তাঁর ফেসবুকের মাধ্যমে এই ঘটনা জনসমক্ষে নিয়ে আসেন। ল‍্যান্ডার্স জানিয়েছেন, তিনি প্রতিদিনের মতোই তাঁর ফিটনেস ব‍্যান্ডটি হাতে পড়েছিলেন এবং ঘুমাচ্ছিলেন।

আরও পড়ুন : ভারতীয় ওয়েবসাইটে লিস্টেড হল Nokia এর 55 ইঞ্চির 4K স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এতে থাকবে JBL সাউন্ড সিস্টেম

রাতে ঘুমানোর সময় তিনি হঠাৎ তাঁর হাতে জ্বালা অনুভব করেন। গভীর ঘুমের মধ্যেও তিনি বুঝতে পারেন যে তাঁর হাত জ্বলছে। জেগে উঠে তিনি দেখেন তাঁর Fitbit ব‍্যান্ড থেকে ধোঁয়া বের হচ্ছে। ল‍্যান্ডার্স তাড়াহুড়োর মধ্যে ব‍্যান্ড খোলার চেষ্টা করেন, কিন্তু ব‍্যান্ড অত্যন্ত গরম হয়ে থাকায় তিনি খুলতে পারেন না। তবু ল‍্যান্ডার্স এবং তাঁর পত্নীর মিলিত প্রচেষ্টায় ব‍্যান্ডটি খুলে যায় এবং তখনই সেটি বিস্ফোরণের সঙ্গে ফেটে যায়।

গুরুতর জখম অবস্থায় ল‍্যান্ডার্স হাসপাতালে পৌছান এবং সেখানে তাঁর চিকিৎসা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে তাঁরা থার্ড ডিগ্রি বার্ন হয়েছে এবং ল‍্যান্ডার্সের চামড়ার নিচের মাংস পর্যন্ত ক্ষত পৌঁছে গেছে। তাঁর হাত সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে অনেক দিন সময় লাগবে। Fitbit এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন এবং তারা ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছেন। Google এর পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে যে তাদের ইউজাররা এই ধরনের ভোগান্তির শিকার হোক সেটা তারা চাইবেন না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here