র্টফোন নির্মাণকারী কোম্পানি Motorola গতকাল ব্রাজিলে Motorola One Hyper স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি এর আগে মোটোরোলা ওয়ান ভিশন এবং ওয়ান পাওয়ারের মতো স্মার্টফোন আন্তর্জাতিক মঞ্চে পেশ করে দিয়েছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ভারতে Motorola One Hyper এর লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। চলুন জেনে নেওয়া যাক Motorola One Hyper ফোনটির সবকিছু।
দাম
এই ফোনটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 400 ডলার (প্রায় 28,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। ইউরোপ ও ল্যাটিন আমেরিকায় ফোনটি গতকাল থেকেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট মোটোরোলা ডট কমে সেল করা শুরু হয়ে গেছে। সাধারণত মোটোরোলা আমেরিকায় তাদের ওয়ান লাইন আপ স্মার্টফোন অনলাইনে বেচে না।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Motorola One Hyper এ 6.5 ইঞ্চির এলসিডি আইপিএস স্ক্রিন দেওয়া হয়েছে এবং এই ফোনটির আসপেক্ট রেশিও 19:9। উন্নত পারফর্মেন্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 এসওসির সঙ্গে 4 জিবি র্যাম দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 1 টিবি পর্যন্ত বাড়ানো যায়।
আরও পড়ুন : ফোন ব্যবহার করার সময় বিদ্যুৎপৃষ্ট, বিছানাতেই মৃত্যু 28 বছর বয়সী যুবকের
ফোটোগ্ৰাফির জন্য Motorola One Hyper এর ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর আছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। কানেক্টিভিটির জন্য কোম্পানি এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট যোগ করেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে মোটোরোলা স্কিনে কাজ করে।
Motorola One Hyper এ 45 ওয়াট হাইপার চার্জ টেকনিকযুক্ত 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। তবে ভারতে ফোনটির লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











