সেলের জন্য চলে এল Realme X2 Pro এর সবচেয়ে সস্তা 6 জিবি র‍্যাম‌ওয়ালা ভেরিয়েন্ট, জেনে নিন দাম

Realme গত বছর ভারতে তাদের “এক্স” সিরিজে এক সঙ্গে চারটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এই চারটি ফোন যথাক্রমে Realme X, Realme X2, Realme X2 Pro এবং Realme XT। গত মাসে রিয়েলমির সিইও মাধব শেঠ জানিয়েছিলেন ব্র‍্যান্ডের হিট স্মার্টফোন Realme X2 Pro এর আরও একটি নতুন ভেরিয়েন্ট কোম্পানির পক্ষ থেকে লঞ্চ করা হবে যার মধ্যে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এবার এই নতুন এবং সস্তা ভেরিয়েন্ট ভারতে সেলের জন্য চলে এসেছে।

আরও পড়ুন : ভারতে আসতে চলেছে Honor 9X, এতে থাকবে 8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 48 মেগাপিক্সেল রেয়ার ও পপ-আপ সেলফি ক‍্যামেরা

Realme X2 Pro এর নতুন ভেরিয়েন্টে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ফোনটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। Realme X2 Pro এর এই নতুন ভেরিয়েন্ট অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে সেলের জন্য লিস্টেড করে দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে এই ফোন ভেরিয়েন্টটি লুনার হোয়াইট, কংক্রিট, রেড ব্রিক ও নেপচুন ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হচ্ছে। ফ্লিপকার্ট ছাড়াও ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে বেচা হচ্ছে।

Realme X2 Pro এর এই নতুন ভেরিয়েন্টটি ছাড়াও ভারতীয় বাজারে আগে থেকে দুটি ভেরিয়েন্ট সেল করা হয়। ফোনটির 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি 29,999 টাকা দামে সেল করা হয়। এক‌ইভাবে Realme X2 Pro এর সবচেয়ে বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ভেরিয়েন্টটি 33,999 টাকার বিনিময়ে কেনা যায়।

আরও পড়ুন : শুরু হল Realme 2020 সেল, মাত্র 5,999 টাকা দামে পাওয়া যাবে Realme স্মার্টফোন

Realme X2 Pro 

Realme X2 Pro তে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির সুপার এমোলেড ফ্লুইড ডিসপ্লে আছে। এই ফোনটির আসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 90 হার্টস এবং স‍্যাম্পেলিং রেট 135 হার্টস। ফোনটির ডিসপ্লে প‍্যানেল ডিসি ডিমিং 2.0 টেকনিক সাপোর্টের সঙ্গে পেশ করা হয়েছে। Realme X2 Pro এর স্ক্রিন টু বডি রেশিও 91.7 শতাংশ এবং স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.1 এর সঙ্গে লঞ্চ হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855+ চিপসেটে রান করে।

Realme X2 Pro ফোনটিতে 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 64 মেগাপিক্সেল GW1 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেল টেলিফোটো লেন্সের সঙ্গে 20x হাইব্রিড জুম সাপোর্ট, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 115 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আছে যা 2.5 এম‌এম ম‍্যাক্রো শট নিতে সক্ষম। এছাড়া এই ফোনটি 4K 60 fps ভিডিও এবং 960 fps স্লো মোশান রেকর্ড করতে পারে। ভিডিও কল ও সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme X2 Pro তে 50 ওয়াট সুপার ভুক ফ্ল‍্যাশ চার্জ সাপোর্টেড 4,000 এমএএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here