আজ থেকে শুরু হল সস্তা Moto G37 এবং Moto G37 Power ফোনের সেল, মাত্র 13999 টাকার বিনিময়ে পাওয়া যাবে এই সুন্দর স্মার্টফোন

যেসব ইউজাররা সস্তায় 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আজ থেকে দেশের বাজারে দুটি নতুন ফোনের সেল শুরু হয়ে গেছে।টেক ব্র্যান্ড মোটোরোলা গত মাসে তাদের জি-সিরিজের অধীনে Moto G37 এবং Moto G37 Power স্মার্টফোনদুটি লঞ্চ করেছিল। আজ 25 মে থেকে এই স্মার্টফোনগুলির সেল শুরু হয়ে গেছে। এই স্মার্টফোন প্রাথমিক 13,999 টাকা দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G37 এবং Moto G37 Power স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Moto G37 এবং Moto G37 Power ফোনের দাম

15 হাজার টাকার চেয়েও কম দামে Moto G37 ফোনটি সেল করা হচ্ছে। Moto G37 5G ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে Moto G37 Power ফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই ফোনের 8GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 18,999 টাকা দামে পাওয়া যাবে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্ট সহ অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Moto G37 এবং Moto G37 Power ফোনগুলি সেল করা হচ্ছে। জানিয়ে রাখি ব্র্যান্ডের পক্ষ থেকে আপাতত ফোনগুলি কম দামে সেল করা হচ্ছে,তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই ফোনের দাম বাড়ানো হতে পারে। Moto G37 ফোনটি PANTONE Impenetrable এবং Capri কালার অপশনে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Moto G37 Power ফোনটি PANTONE Impenetrable, Capri এবং Nautical Blue কালার অপশন সহ কেনা যাবে।

Moto G37 এবং Moto G37 Power ফোনের স্পেসিফিকেশন

Moto G37 এবং Motorola G37 Power 5G ফোনে 20.05:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 264ppi পিক্সেল ডেনসিটি এবং 1050nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে ফোনে Water Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন যোগ করা হয়েছে।

Motorola G37 5G এবং G37 Power 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড মাইইউএএক্স সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Moto G37 এবং Motorola G37 Power 5G ফোনগুলিতে 6nm ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টে Motorola G37 Power 5G ফোনটি 570353 AnTuTu score পেয়েছে।

কোম্পানির পক্ষ থেকে Motorola ফোনে Expandable RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফোনে ফিজিক্যাল RAM এবং 8GB Virtual RAM যোগ করা হয়েছে, ফলে Moto G37 ফোনটিতে 12GB RAM এবং Motorola G37 Power 5G ফোনে 16GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। উভয় ফোনে LPDDR4X RAM + UFS2.2 Storage রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য নতুন সস্তা 5G ফোনে Arm Mali-G57 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Motorola G37 5G এবং Motorola G37 Power 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি 2-ইন-1 লাইট সেন্সর রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 8MP অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য Motorola G37 5G ফোনে 5200mAh ব্যাটারি এবং Motorola G37 Power 5G ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Motorola G37 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 20W TurboPower এবং Motorola G37 Power 5G ফোনে 30W TurboPower চার্জিং ফিচার রয়েছে। উভয় ফোনে reverse charging ফিচার সাপোর্ট করে, ফলে অন্যান্য ডিভাইস চার্জ করা যায়।

Motorola G37 5G এবং Motorola G37 Power 5G ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ বডি রয়েছে। এছাড়াও জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং যোগ করা হয়েছে। দারুণ অডিও এক্সপিরিয়েন্সের জন্য এতে Stereo Speakers, Dolby Atmos এবং Hi-Res Audio দেওয়া হয়েছে। এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, 3.5mm হেডফোন জ্যাক, FM Radio ও এবং Google Gemini এর মতো ফিচার রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here