Home খবর 6500mAh ব্যাটারি এবং 18GB RAM সহ পেশ হতে চলেছে সস্তা Tecno Pop X 5G স্মার্টফোন, 20 এপ্রিল ভারতে হবে লঞ্চ

6500mAh ব্যাটারি এবং 18GB RAM সহ পেশ হতে চলেছে সস্তা Tecno Pop X 5G স্মার্টফোন, 20 এপ্রিল ভারতে হবে লঞ্চ

গত মাসে টেকনো 8499 টাকা দামে তাদের সস্তা Tecno Pop X স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছিল। এটি একটি 4G Smartphone ছিল, এবার কোম্পানি এই সিরিজের 5জি মডেল লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 20 এপ্রিল Tecno Pop X 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। এই লো বাজেট ফোনটি 6500mAh ব্যাটারি এবং 18GB RAM সহ লঞ্চ করা হবে।

20 এপ্রিল ভারতে Tecno Pop X 5G স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দিন দুপুর 12 টা সময়ে নতুন ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। ই-কমার্স প্ল্যাটফর্ম আমাজনে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তাই ফোনটি এই শপিং সাইটের মাধ্যমে সেল করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই পেজটির মধ্য দিয়ে কোম্পানি আপকামিং ফোনটির ছবি এবং ফিচার সম্পর্কেও জানিয়ে দিয়েছে।

Tecno Pop X ফোনটি একটি 5G স্মার্টফোন হিসাবে লঞ্চ করা হবে। ভারতের বাজারে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। Tecno Pop X 5G ফোনটির বেস ভেরিয়েন্টে 4GB RAM দেওয়া হবে এবং একইসঙ্গে 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। অর্থাৎ ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 12GB RAM (4GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 12জিবি ভার্চুয়াল RAM এবং 6GB RAM সহ লঞ্চ করা হবে। ইউজাররা ফোনটিতে 18GB RAM ব্যাবহার করতে পারবেন।

Tecno Pop X 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6500এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। জানিয়ে রাখি Tecno Pop X 4G ফোনটিতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল।

Tecno Pop X 5G ফোনটিতে aerospace-grade aluminium camera deco ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ডিজাইন অনেকটাই iPhone Air ফোনের মতো দেখাচ্ছে। এই ফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফাইড বডি দেওয়া হবে বলে জানানো হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 1.5মিটার উঁচু থেকে পড়লেও ফোনটি সুরক্ষিত থাকবে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 Pro রেটিং থাকবে।

Tecno Pop X 5G ফোনটিতে USRP 3.0 ফিচার যোগ করা হবে, এটি 8X পর্যন্ত নেটওয়ার্ক স্পীড বাড়াতে সক্ষম। অন্যদিকে এই ফোনটিতে AI noise cancellation ফিচার দেওয়া হয়েছে, এর ফলে ভিড়ের মাঝে বা ট্রাফিকের মধ্যেও কোনো ধরনের সমস্যা ছাড়াই কল করা যাবে। Tecno Pop X 5G ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন জানা জন্য আগামী 20 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Tecno Pop X 4G ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ অপশন 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে Unisoc T7250 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং 15W চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি + ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে এতে IP64 রেটিং, Bluetooth 5.2 এবং Infrared সেন্সরের মতো ফিচার যোগ করা হয়েছে।