Home খবর ভারতের বাজারে লঞ্চ হল Infinix Smart 20 HD স্মার্টফোন, 12 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে স্মার্টফোন

ভারতের বাজারে লঞ্চ হল Infinix Smart 20 HD স্মার্টফোন, 12 হাজার টাকার চেয়ে কম দামে পাওয়া যাবে স্মার্টফোন

ভারতের বাজারে টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের প্রোডাক্টের পরিধি বিস্তার করে নতুন Infinix Smart 20 HD স্মার্টফোন লঞ্চ করেছে। এই লো বাজেট স্মার্টফোনটি 12 হাজার টাকার চেয়ে কম দামে পেশ করা হয়েছে। ফোনটিতে 5000mAh battery, 3GB RAM এবং Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix Smart 20 HD স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Infinix Smart 20 HD ফোনের দাম

Infinix Smart 20 HD স্মার্টফোনটিতে 3GB RAM সহ 64GB Storage রয়েছে। এই ফোনের দাম 10,999 টাকা রাখা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্ট সহ রিটেইল স্টোরের মাধ্যমে Infinix Smart 20 HD ফোনটি Sunlike Orange, Silver Dancer এবং Night Pulse কালার অপশনে সেল করা হবে।

Infinix Smart 20 HD ফোনের স্পেসিফিকেশন

Infinix Smart 20 HD স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 700nits ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি ফোনটির থিকনেস 8.25mm এবং ওজন 189 গ্রাম রাখা হয়েছে।

Infinix Smart 20 HD ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড XOS 16 সহ রান করতে সক্ষম। প্রসেসিঙের জন্য ফোনটিতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে Extended RAM ফিচার রয়েছে, ফলে 3GB ফিজিক্যাল RAM সহ 3GB ভার্চুয়াল RAM এর দৌলতে মোট 6GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 20 HD ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে ফটোগ্রাফির জন্য Smart 20 HD ফোনে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে 8MP সেলফি সেন্সর যোগ করা হয়েছে।

Infinix Smart 20 HD ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ফোনে Wet Oily Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও কোনো ধরনের সমস্যা ছাড়াই ফোনের স্ক্রিন ব্যাবহার করা যাবে। সস্তা স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Dual-Band Wi-Fi, Bluetooth 5.0, IR blaster এবং 3.5mm হেডফোন এর মতো ফিচার যোগ করা হয়েছে।

সস্তা স্মার্টফোন

RAM শর্টেজের কারণে বর্তমান সময়ে বিভিন্ন স্মার্টফোনের দাম বেড়েই চলেছে। এই কারণে প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানি আবারও 4GB RAM এবং 4G কানেক্টিভিটি সহ স্মার্টফোন লঞ্চ করা শুরু করেছে। যারা কম দামের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Infinix Smart 20 HD ফোনটির পাশাপাশি বাজারে উপস্থিত Ai+ Nova 2 Power FE, realme P4s Lite, Mivi One 5G, Boltt Ace 5G এবং HMD Vibe 2 Pro 5G ফোনগুলিও ভালো অপশন হয়ে উঠতে পারে।