Home খবর পাথরের মতো শক্তিশালী স্মার্টফোন নিয়ে হাজির AGM, জলেও কিছু হবেনা!

পাথরের মতো শক্তিশালী স্মার্টফোন নিয়ে হাজির AGM, জলেও কিছু হবেনা!

AGM তাদের লেটেস্ট Rugged স্মার্টফোন AGM Glory G1S শক্তিশালী থার্মাল ক্যামেরা মডিউল সহ লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 256 x 182 পিক্সেল এবং 25 fps রেজলিউশনে ফটো ক্যাপচার এবং ভিডিও রেকর্ড করতে পারে। লেটেস্ট Glory G1S স্মার্টফোনে এরকম অনেক ফিচার দেওয়া হয়েছে যা এই ফোনটিকে আরও শক্তিশালী করে তুলেছে। AGM ক্রমাগত তাদের একটি নির্ভরযোগ্য স্মার্টফোন ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে চলেছে। লেটেস্ট Glory G1S স্মার্টফোনের আগেও কোম্পানি অনেক ফোন লঞ্চ করেছে। এর আগে, কোম্পানি AGM Glory এবং AGM Glory Pro Rugged স্মার্টফোন লঞ্চ করেছে। AGM Glory স্মার্টফোনটিতে কোম্পানি একটি বড় লাউডস্পিকার দিয়েছে। কোম্পানি থার্ম ক্যামেরা সহ AGM Pro স্মার্টফোনটি মার্কেটে এনেছে।

AGM Glory G1S এর ফিচার

AGM Glory G1S স্মার্টফোনটি প্রতিকূল পরিস্থিতিতে কাজ করা ইউজারদের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এই ফোনে থার্মাল ইমেজিং এবং ইনফ্রারেড ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে। লেটেস্ট AGM Glory G1S স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে Qualcomm-এর Snapdragon 480 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনে একটি 20MP নাইট ভিশন ইনফ্রারেড ক্যামেরা রয়েছে। এর সাথে ফোনটিতে একটি 48MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। AGM Glory G1S স্মার্টফোনটিতে একটি 5,500mAh দেওয়া হয়েছে। ক্যামেরা অন থাকলেও এই ফোনটি একটানা 24 ঘন্টা চলতে পারে। এর সাথে ফোনটিতে অনেক রাগড ফিচারও দেওয়া হয়েছে। স্মার্টফোনটি IP68, IP69K, এবং MIL-STD-810H Rugged ক্ষমতা সহ পেশ করা হয়েছে।

AGM Glory G1S স্মার্টফোনের ওজন সম্পর্কে বলতে গেলে, এটি কোম্পানির পূর্বে লঞ্চ করা Rugged স্মার্টফোনের তুলনায় হালকা। ফোনটিতে একটি 6.53-ইঞ্চি FHD+ স্ক্রিন রয়েছে, যার রেজলিউশন 1080 x 2340 পিক্সেল। এই ফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করা হয়েছে।

AGM Glory G1S এর দাম

AGM Glory G1S স্মার্টফোনটি AGM-এর অফিসিয়াল ওয়েবসাইট, Amazon এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রিটেল আউটলেট থেকে কেনা যাবে। AGM Glory G1S স্মার্টফোনটি বর্তমানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে $699 (প্রায় 54,300 টাকা) দামে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন