Home খবর 30 হাজার টাকায় পাওয়া যাবে ফোল্ডেবল স্মার্টফোন! ভারতের বাজারে লঞ্চ হল Nova Flip 5G, দেখে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

30 হাজার টাকায় পাওয়া যাবে ফোল্ডেবল স্মার্টফোন! ভারতের বাজারে লঞ্চ হল Nova Flip 5G, দেখে নিন ডিজাইন এবং স্পেসিফিকেশন

Ai+ তাদের ভারতীয় ইউজারদের জন্য কম দামে ফ্লিপ স্মার্টফোন Ai+ Nova Flip 5G লঞ্চ করেছে। ভারতের বাজারে 30 হাজার টাকা রেঞ্জে নতুন Ai+ Nova Flip 5G ফোনটি জায়গা করে নিয়েছে। এই ফোনে দুটি ডিসপ্লে, 8GB RAM, Dimensity 7300X প্রসেসর, 50MP ক্যামেরা এবং 32MP সেলফি সেন্সর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Ai+ Nova Flip 5G স্মার্টফোনের দাম, ফিচার ও সম্পূর্ণ স্পেসিফিকেশন সহ সেল ডিটেইলস সম্পর্কে।

Ai+ Nova Flip 5G ফোনটি অ্যান্ড্রয়েড বেসড nxtQ OS অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে তৈরি 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7300X প্রসেসর দেওয়া হয়েছে। স্মুথ পারফরমেন্স এবং মাল্টিটাস্কিঙের জন্য ফোনটিতে LPDDR4X RAM যোগ করা হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য এতে Mali-G615 MC2 GPU সাপোর্ট করে।

Ai+ Nova Flip 5G স্মার্টফোনের দুটি ডিসপ্লে রয়েছে। Nova Flip 5G ফোনটি ওপেন করলে 2790 × 1188 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5K প্রাইমারি ডিসপ্লে পাওয়া যায়। অন্যদিকে ফোনটি ফোল্ড করার পরে ব্যাক প্যানেলে 682 × 422 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 3 ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের প্রাইমারি ডিসপ্লেতে AMOLED প্যানেল এবং কভার ডিসপ্লেতে OLED প্যানেল যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনের প্রাইমারি স্ক্রিন 2160Hz PWM ডিমিং ও 1200 nits ব্রাইটনেস সাপোর্ট করে, এর ফলে অসাধারণ ভিজিবিলিটি উপভোগ করা যায়।

জানিয়ে রাখি Ai+ Nova Flip 5G স্মার্টফোনে aerospace aluminum দিয়ে তৈরি ফ্রেম দেওয়া হয়েছে, ফলে ফোনটি আরও শক্তিশালী হয়ে উঠেছে। অর্থাৎ বার-বার ফোল্ড ও আনফোল্ড করার পরও হিঞ্জ সুরক্ষিত থাকবে। এই ফ্লিপ স্মার্টফোনটির থিকনেস মাত্র 7.2mm এবং ওজন 193 গ্রাম রাখা হয়েছে। অন্যদিকে এই ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইম্বেডেড পাওয়ার বাটন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Ai+ Nova Flip 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটি ফোল্ড করে ব্যাক ক্যামেরার সাহায্যে সেলফি তোলা যাবে। অন্যদিকে ফ্লিপ স্মার্টফোনটিতে প্রাইমারি ডিসপ্লের পাঞ্চ-হোল কাটআউটে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Ai+ Nova Flip 5G স্মার্টফোনে 4,325এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোল্ডেবল স্মার্টফোনের থিকনেসের হিসাবে এত বড় ব্যাটারি যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জানিয়ে রাখি সস্তা ফ্লিপ ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.3 এবং NFC এর মতো ফিচার দেওয়া হয়েছে।

Ai+ Nova Flip 5G স্মার্টফোনটির প্রাথমিক দাম 49,999 টাকা রাখা হয়েছে। এটি স্মার্টফোনের 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশনের দাম। আগামী মাস অর্থাৎ মে মাস থেকে ফোনটি সেল শুরু হবে। Ai+ Nova Flip 5G স্মার্টফোনটি Glacier White কালার অপশনে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ব্যাঙ্ক অফার সহ Ai+ Nova Flip 5G স্মার্টফোনটি 29,999 এফেক্টিভ প্রাইসে সেল করা হবে। একইসঙ্গে এক্সচেঞ্জ বোনাসও যোগ করা হবে। কোম্পানি এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।