Home খবর 84 দিন ভ্যালিডিটি সহ এয়ারটেলের নতুন প্রিপেইড প্ল্যানের লিস্ট, জেনে নিন বিস্তারিত

84 দিন ভ্যালিডিটি সহ এয়ারটেলের নতুন প্রিপেইড প্ল্যানের লিস্ট, জেনে নিন বিস্তারিত

ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Bharti Airtel তাদের রিচার্জ প্ল্যানের দৌলতে দেশের প্রথম টেলিকম কোম্পানি Reliance Jio কে কড়া প্রতিযোগিতা দিয়ে চলেছে। এয়ারটেলের কাছে এমন বহু প্ল্যানে রয়েছে যেগুলি রিচার্জ করে ডেইলি ডেটা, আনলিমিটেড কলিং এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। আবার কোম্পানির কিছু প্রিপেইড প্ল্যানে এক বছরের ভ্যালিডিটিও পাওয়া যায়। যেসব ইউজাররা দীর্ঘমেয়াদি আবার খুব কম মেয়াদের প্ল্যান পছন্দ ক্রেন না এই পোস্টটি তাদের জন্য। এই পোস্টে 84 দিন ভ্যালিডিটি সহ কয়েকটি প্ল্যানের ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে।

84 দিন ভ্যালিডিটি সহ Airtel-এর রিচার্জ প্ল্যান

রিচার্জ প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
455 টাকা মোট 6জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
719 টাকা ডেইলি 1.5জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
839 টাকা ডেইলি 2জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
999 টাকা ডেইলি 2.5জিবি ডেটা, আনলিমিটেড কল, ডেইলি 100 এসএমএস 84 দিন