Home খবর Airtel ইউজ্রাদের জন্য সুখবর! লঞ্চ হল মাত্র 133 টাকা দামের সস্তা প্ল্যান, 180টিরও বেশি দেশে পাওয়া যাবে সুবিধা

Airtel ইউজ্রাদের জন্য সুখবর! লঞ্চ হল মাত্র 133 টাকা দামের সস্তা প্ল্যান, 180টিরও বেশি দেশে পাওয়া যাবে সুবিধা

এয়ারটেল তাদের আন্তর্জাতিক রোমিং (আইআর) রচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 133 টাকা প্রতিদিন দরের একটি নতুন রোমিং প্ল্যান লঞ্চ করা হয়েছে। এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল এই প্ল্যানটি 180টিরও বেশি দেশ কভার করে।

যারা বিভিন্ন দেশে যাতায়াত করেন তাদের জন্য এই প্ল্যানটি যথেষ্ট উল্লেখযোগ্য হবে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ও ইন ফ্লাইট কানেক্টিভিটি পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে।

পাওয়া যাবে এইসব বেনিফিট

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এয়ারটেলের আন্তর্জাতিক রোমিং প্ল্যানের দাম শুরু হয় 649 টাকা থেকে। এই প্ল্যানে এক দিনের জন্য 500MB ডেটা ও 100 মিনিট ফ্রি ইনকামিং ও আউটগোয়িং কল পাওয়া যায়। এছাড়া 14,999 টাকা দামের প্ল্যানে 365 দিন ভ্যালিডিটি সহ 3000 মিনিট কল ও 15GB ডেটা উপভোগ করা যায়।

জানিয়ে রাখি ভারতের বাজারে এয়ারটেলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী জিও এবং ভোদাফোন আইডিয়ার কাছেও এই ধরনের কিছু আন্তর্জাতিক রোমিং প্ল্যান রয়েছে।