Home খবর এবার দুই মাসের রিচার্জ পেশ করে নতুন যুদ্ধ শুরু করল Airtel, তাহলে কি এবার Jio ও এতে যুক্ত হবে?

এবার দুই মাসের রিচার্জ পেশ করে নতুন যুদ্ধ শুরু করল Airtel, তাহলে কি এবার Jio ও এতে যুক্ত হবে?

কিছু দিন আগে, TRAI-এর আদেশের পরে, Jio, Airtel এবং Vodafone Idea এক মাসের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান চালু করেছিল। এবার শুক্রবার, Jio তাদের নতুন প্ল্যানটি তিন মাসের ভ্যালিডিটির সাথে পেশ করেছে, এবার Jio কে টক্কর দিতে Airtel আরও এক ধাপ এগিয়ে 90 দিনের ভ্যালিডিটি সহ এবং 60-দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান চালু করেছে। Airtel গোপনে উভয় প্ল্যানকে সরাসরি তাদে সাইটে তালিকাভুক্ত করেছে, যেটা প্রথম 91মোবাইলের টিমের নজরে এসেছিল। এই পোস্টে আমি আপনাদের Airtel এর 60 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানটির সম্পর্কে জানাবো।

60 দিনের ভ্যালিডিটি

Airtel এর নতুন 60-দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানটির দাম 519 টাকা এবং Airtel এই প্ল্যানটিকে তাদের সাইটের পাশাপাশি তাদের অ্যাপে Truly Unlimited বিভাগে তালিকাভুক্ত করেছে। আপনি অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আপনার নম্বরে এই প্ল্যানটি রিচার্জ করাতে পারবেন। কলিং, ডেটা এবং SMS ছাড়াও, এই প্ল্যানে আপনারা 60 দিনের ভ্যালিডিটি ছাড়াও আরও অনেক সুবিধা পাবেন।

প্রতিদিন পাবেন 1.5GB ডেটা

Airtel প্রিপেইড ইউজারদের জন্য চালু করা এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 60 দিনের ভ্যালিডিটি ছাড়াও প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল্যানে মোট 90 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই রিচার্জ প্ল্যানে আপনারা ফ্রি হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিক অ্যাপের মেম্বারশিপও পাবেন। এছাড়াও FASTag-এ 100 টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে এবং 3 মাসের জন্য 24/7 সার্কেলের সুবিধাও দেওয়া হচ্ছে।

এয়ারটেল 5G প্ল্যান

Jio দেশের 22টি সার্কেলে স্পেকট্রাম কিনেছে, ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি এয়ারটেল কম জনবহুল শহর এবং শহরতলিগুলিকে তাদের প্রধান লক্ষ্য হিসাবে রেখেছে। এয়ারটেল মিডব্যান্ড স্পেকট্রামের প্রতি বেশি আগ্রহ দেখিয়েছে। এই ব্যান্ডগুলিতে 900 Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড পাওয়া যেতে পারে এবং তাদের নেটওয়ার্ক কভারেজ এলাকাটিও হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডের থেকে বেশি হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন