Home খবর দৈনিক 2GB ডেটা সহ Airtel এর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 31 দিন! জেনে নিন বিস্তারিত

দৈনিক 2GB ডেটা সহ Airtel এর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 31 দিন! জেনে নিন বিস্তারিত

কয়েক মাস আগে Jio এর দ্বারা 31 দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান পেশ করার সাথে সাথে Vodafone Idea ও তাদের পোর্টফোলিওতে 31 দিনের ভ্যালিডিটি যুক্ত নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে৷ আজকের এই পোস্টে আমি আপনাদের Bharti Airtel-এর 31-দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান এর সম্পর্কে বিস্তারিত জানাবো যা কোম্পানির সাইটে 91mobiles প্রথম দেখেছে। আসলে, Airtel 319 টাকায় পুরো মাসের ভ্যালিডিটি সহ একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে। তাহলে চলুন এই প্ল্যানের সুবিধা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

airtel রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটি Airtel-এর অফিসিয়াল সাইট এবং অ্যাপে দেখা যাবে। Reliance Jio-এর 259 টাকার প্ল্যানের মতো, এটি Airtel-এর এমন একটি রিচার্জ প্ল্যান যার ভ্যালিডিটি এক মাস। Airtel তাদের সাইটে এই প্ল্যানটিকে Truly Unlimited ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে।

প্রতিদিন 2 জিবি ডেটা

এক মাসের ভ্যালিডিটি সহ এই প্রিপেইড প্ল্যানটি হল Airtel এর প্রথম মাসিক ভ্যালিডিটি যুক্ত প্ল্যান। Airtel-এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, 319 টাকার এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা রয়েছে।

অতিরিক্ত সুবিধা

এক বছরে মাত্র 12বার রিচার্জ করতে হবে

এই প্ল্যানে গ্রাহকদের বছরে 12বার রিচার্জ করতে হবে। এছাড়াও,এই প্ল্যানে আপনি যেই তারিখে রিচার্জ করবেন পরের মাসে সেই তারিখে রিচার্জ করতে হবে। অর্থাৎ, যদি কোনও গ্রাহক এই রিচার্জটি 5 এপ্রিল 2022-এ করে থাকেন, তবে সেটা 4 মে পর্যন্ত ভ্যালিড থাকবে এবং 5 মে আবার প্ল্যানটি পুনরায় রিচার্জ করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন