ভারতী এয়ারটেল তাদের প্রিপেইড ইউজারদের জন্য 348 টাকা দামের একটি নতুন প্ল্যান পেশ করেছে। জানিয়ে রাখি কোম্পানির কাছে আগে থেকেই 349 টাকা দামের একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। অর্থাৎ এই দুটি প্ল্যানের দামের পার্থক্য মাত্র 1 টাকা, তবে উভয় প্ল্যানের বেনিফিটের তফাৎ অনেকটাই। কোম্পানির 348 টাকার প্ল্যানে ডেইলি 2GB ডেটা পাওয়া যায়, অপরদিকে 349 টাকা দামের প্ল্যানটিতে আনলিমিটেড 5G ডেটার পাশাপাশি প্রতিদিন 1.5GB করে ডেটা উপভোগ করা যায়। এছাড়াও উভয় প্ল্যানের সঙ্গে Adobe Express Premium সাবস্ক্রিপশন দেওয়া হয়। তাই রিচার্জ করার আগে জেনে নিন কোন প্ল্যানটি বেশি লাভজনক।
এয়ারটেলের 348 টাকা দামের প্রিপেইড প্ল্যান
এয়ারটেলের 348 টাকা দামের প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এতে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটিতে সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 56GB ডেটা উপভোগ করা যাবে। হিসাব করলে দেখা যাবে এই প্ল্যানটি রিচার্জ করার জন্য প্রতিদিন খরচ হবে প্রায় 12.43 টাকা। এই প্ল্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS দেওয়া হয়।
ডেটা ও ভয়েস কল ছাড়াও এই প্ল্যানটি রিচার্জ করে 12 মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন পাওয়া যায়। কোম্পানি জানিয়েছে এই সাবস্ক্রিপশনের দাম প্রায় 4,000 টাকা। এর পাশাপাশি থাকছে Airtel Safe এর বেনিফিট এবং 30 দিনের জন্য ফ্রি HelloTunes। নেটওয়ার্ক ব্যাবহারের সময় Airtel Safe সুরক্ষা সংক্রান্ত বেনিফিট দেবে। অপরদিকে HelloTunes এর মাধ্যমে ইউজাররা তাদের পছন্দের কলার টিউন সেট করতে পারবেন।
এয়ারটেলের 349 টাকা দামের প্রিপেইড প্ল্যান
কোম্পানির 349 টাকা দামের প্রিপেইড প্ল্যানেও 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানটি রিচার্জ করে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ডেইলি 100 SMS পাওয়া যায়। এছাড়াও যোগ্য ইউজাররা আনলিমিটেড 5G ডেটা উপভোগ করতে পারবেন।
এই প্ল্যানেও ইউজাররা 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও 348 টাকা দামের প্ল্যানের মতো এয়ারটেল সেফ ও 30 দিনের জন্য ফ্রি হ্যালোটিউন পাওয়া যাবে। এছাড়াও ইউজারদের বিনামূল্যে Apple Music সাবস্ক্রিপশন দেওয়া হবে। অর্থাৎ যারা 5G ডেটা এবং মিউজিক স্ট্রিমিং উপভোগ করতে চান তাদের জন্য 349 টাকা দামের প্ল্যানটি উল্লেখযোগ্য।
Airtel 348 টাকা vs 349 টাকা দামের প্ল্যান
কোম্পানির এই দুটি প্ল্যানের মধ্যে 348 টাকা দামের প্ল্যানে প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়। অপরদিকে 349 টাকা দামের প্ল্যানে দৈনিক 1.5GB ডেটার সঙ্গে আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাওয়া যাবে। উভয় প্ল্যানে ভয়েস কল, SMS ও 12 মাসের Adobe Express Premium সাবস্ক্রিপশন দেওয়া হবে। তবে 349 টাকার প্ল্যানটিতে এক্সট্রা বেনিফিট হিসাবে বিনামূল্যে Apple Music সাবস্ক্রিপশন উপভোগ করা যাবে।
দামের দিক থেকে এই দুটি প্ল্যানের পার্থক্য মাত্র 1 টাকা। অর্থাৎ 348 টাকা দামের প্ল্যানে দৈনিক খরচ হবে প্রায় 12.43 টাকা। অপরদিকে 349 টাকার প্ল্যানের জন্য খরচ হবে প্রতিদিন 12.46 টাকা। অর্থাৎ উভয় প্ল্যানের দৈনিক খরচ প্রায় একই রকম, তবে প্ল্যানদুটির ডেটা ও এক্সট্রা বেনিফিটের পার্থক্য রয়েছে।
কোন প্ল্যানটি বেশি ভালো?
যেসব এলাকায় এয়ারটেল নেটওয়ার্কে ভালো 5G কানেক্টিভিটি পাওয়া যায় এবং ইউজারদের কাছে 5G স্মার্টফোন রয়েছে তাঁরা 349 টাকা দামের প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার সঙ্গে বিনামূল্যে Apple Music সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ প্রচুর পরিমাণে ইন্টারনেট ডেটা ব্যাবহারকারী ইউজারদের জন্য এই প্ল্যানটি বেশ লাভজনক।
যারা মূলত 4G ডেটা ব্যাবহার করেন এবং এলাকায় 5G নেটওয়ার্কের কভারেজ অতটাও ভালো না তাদের তাদের জন্য 348 টাকা দামের প্ল্যানটি বেশি উপযোগী। এই প্ল্যানে ডেইলি 2GB করে ডেটা পাওয়া যায়, অর্থাৎ 349 টাকার প্ল্যানের চেয়ে প্রায় 500MB বেশি ডেটা উপভোগ করা যাবে। এই প্ল্যানে দৈনিক ডেটার পরিমাণ অনেকটাই বেশি। এই প্ল্যানগুলি রিচার্জ করার আগে এয়ারটেলের ওয়েবসাইট ও অ্যাপ থেকে প্ল্যানের বেনিফিট ও অন্যান্য ডিটেইলস সম্পর্কে খোঁজ নেওয়া উচিৎ।
