Home খবর চীনের ওপর ভারতের আরও এক ‘ডিজিটাল’ স্ট্রাইক, ব‍্যানড হল আরও 43টি ‘চাইনিজ’ অ্যাপ, দেখে নিন লিস্ট

চীনের ওপর ভারতের আরও এক ‘ডিজিটাল’ স্ট্রাইক, ব‍্যানড হল আরও 43টি ‘চাইনিজ’ অ্যাপ, দেখে নিন লিস্ট

ভারত সরকার গত মঙ্গলবার যথেষ্ট কার্যকর ভাবে 43টি চাইনিজ অ্যাপ দেশ থেকে ব‍্যানড করে দিয়েছে। এই অ্যাপের লিস্টে বিভিন্ন নামিদামি অ্যাপের পাশাপাশি AliExpress, CamCard, Taobao Live এর নাম পর্যন্ত আছে। মনে করিয়ে দিই এই বছরের গত জুন মাসে ভারত সরকার প্রাইভেসির কথা মাথায় রেখে TikTok, ShareIt, UC Browser ও WeChat সহ মোট 59টি অ্যাপ ব‍্যানড করেছিল। এই 59টি অ্যাপের পর PUBG সহ আরও 118টি অ্যাপ ব‍্যানড করা হয়। যদিও ভারতে শীঘ্রই পাবজি মোবাইল ফিরে আসতে চলেছে এবং এবিষয়ে স্বয়ং কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে।

এবার এই 43টি অ্যাপ ভারত সরকারের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির পক্ষ থেকে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্টের 69A ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের বক্তব্য অনুযায়ী এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব ও অখন্ডতা, দেশের সুরক্ষা, রাজ‍্যের সুরক্ষা ও সার্বজনিন পরিস্থিতির জন্য যথেষ্ট বিপজ্জনক ছিল।

ইন্ডিয়ান আর্মিতেও ব‍্যানড করা হয়েছে বহু অ্যাপ

কিছু দিন আগে ভারতীয় সেনাবাহিনী তাদের সৈন‍্যদের জন্য Facebook, Instagram, Truecaller ও PUBG সহ মোট 89টি অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে। মূলত এইসব অ্যাপগুলি সেনার ব‍্যাক্তিগত তথ‍্য‌ই যে চুরি করবে তা নয়, অফিসিয়াল তথ্য চুরি যাওয়ার‌ও সম্ভাবনা আছে। এমনকি সেনার পাশাপাশি সাধারণ মানুষের তথ্যের জন্যেও অ্যাপগুলি যথেষ্ট চিন্তার বিষয়।

সরকারের ব‍্যানড করা 43টি চাইনিজ অ্যাপের লিস্ট:

মনে করিয়ে দিই এই বছর জুন মাসে সরকার 59টি চাইনিজ অ্যাপ ব‍্যানড করেছিল এবং এরপর জুলাই মাসে আরও 47টি অ্যাপে প্রতিবন্ধকতা দেওয়া হয়। আবারও গত সেপ্টেম্বর মাসে TikTok ও PUBG Mobile এর পাশাপাশি বেশ কিছু VPN আ্যাপসহ মোট 118টি অ্যাপ ব‍্যানড করা হয়। আগের তিন বারের মতোই এই বারেও সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে অ্যাপ ব‍্যানড করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন