এই বছর Apple তাদের iPhone 17 সিরিজের ডিজাইনে বড়সড় পরিবর্তন করতে চলেছে। লিক রেন্ডার থেকে আভাস পাওয়া যাচ্ছে আপকামিং ফোনের ব্যাক প্যানেলে Google Pixel ফোনের মতো হরাইজন্টাল ক্যামেরা বার থাকবে। সম্প্রতি তথাকথিত iPhone 17 Pro ফোনটির ব্যাক প্যানেলে একটি আয়তাকার আইল্যান্ড দেখা গেছে। এটি অনেকটা POCO স্মার্টফোনের মতো। তবে ক্যামেরা সেন্সরের প্লেসমেন্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয়নি। এবার সেই একই সোর্স তথাকথিত iPhone 17 Air ফপমের ফাইনাল ডিজাইনের রেন্ডার শেয়ার করেছে। এটি আপকামিং আইফোন সিরিজের Plus মডেলের স্থান দখল করতে পারে।
iPhone 17 Air ফোনের ডিজাইন (লিক)
- ফ্রন্ট পেজ টেকের জন প্রসার ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন, এতে আইফোন 17 এয়ার ফোনের ডিজাইন, লিক ও কানাঘুষো সম্পর্কে উল্লেখ করা হয়েছে।
- এই ফোনে একটি উঁচু পিল শেপের ক্যামেরা মডিউল দেখা গেছে, যা অনেকটা Google এর Pixel 9 সিরিজের মতো দেখতে।
- এই মডিউলে বাঁদিকে একটি ক্যামেরা সেন্সর অবস্থিত, এটি 48MP সেন্সর বলে জানানো হয়েছে। একইভাবে ডানদিকে মাইক্রোফোন এবং LED ফ্ল্যাশ ইউনিট দেওয়া হবে।
- ফোনটির বাঁদিকের প্যানেলে ভলিউম রকার ও অ্যাকশন বাটন এবং ডানদিকে পাওয়ার বাটন দেওয়া হবে। রেন্ডারে ক্যামেরা কন্ট্রোল বাটনের কথাও বলা হয়েছে।
- রেন্ডারে iPhone 17 Air ফোনের পাতলা ডিজাইনও দেখানো হয়েছে। কানাঘুষো থেকে জানা গেছে এই ফোনের থিকনেস মাত্র 5.5mm হতে পারে। এই ফোনটি iPhone 6 ফোনের 6.9mm রেকর্ড ভেঙ্গে সবচেতে পাতলা আইফোনের স্থান দখল করতে পারে।
- YouTuber ভিডিওর বক্তব্য অনুযায়ী এই ফোনের ফ্রন্ট প্যানেলে Dynamic Island দেওয়া হবে এবং এতে A19 চিপসেট যোগ করা হবে।
- ইতিমধ্যে টিপস্টার Digital Chat Station এর পক্ষ থেকেও জানানো হয়েছে Air এবং Pro মডেলের ডিজাইনে পার্থক্য থাকবে। এর মধ্যে Pro মডেলে একটি বড় ম্যাট্রিক্স ডিজাইন থাকবে।
জানিয়ে রাখি প্রসারের Apple লিক ও কানাঘুষো এর আগে সম্পূর্ণ মিলে যেতে দেখা গেছে। তবে আগের লিক থেকে জানা গেছে Apple বাস্তবে iPhone 17 সিরিজে নতুন ডিজাইন পেশ করতে পারে। মনে করিয়ে দিই কোম্পানি গত বছর তাদের নন প্রো iPhone 16 মডেলে ভার্টিক্যাল পিল শেপের ক্যামেরা আইল্যান্ড যোগ করা করেছিল। গত ডিসেম্বর মাসে একটি রিপোর্টর মাধ্যমে প্রকাশ্যে এসেছিল iPhone 17 Air ফোনটি Foxconn ফ্যাক্টরিতে NPU স্টেজে চলে গেছে এবং এটি বড় লেভেলে প্রোডাকশনের দিকে এগিয়ে চলেছে। আরও শোনা যাচ্ছে এই ফোনে e-SIM টেকনোলজি এবং ইন হাউস 5G চিপসেট দেওয়া হতে পারে।
আশা করা হচ্ছে তথাকথিত iPhone 17 Air ফোনটি আগামী সেপ্টেম্বর মাসে কোম্পানির বার্ষিক ফল ইভেন্টে লঞ্চ করা হতে পারে।









