EEC সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল iQOO Z10 সিরিজের স্মার্টফোন, খুব তাড়াতাড়ি হতে পারে লঞ্চ

এই বছর ভিভোর সাব ব্র্যান্ড iQOO তাদের লোআর মিড বাজেট রেঞ্জে iQOO Z10 সিরিজ লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের অধীনে বিভিন্ন মডেল রয়েছে। সম্প্রতি সার্টিফিকেশন লিস্টিঙে iQOO Z10x ফোনটি লিস্টেড হয়েছে। তবে আগেই Z10 Turbo এবং Z10 Turbo Pro ফোনের লঞ্চ টাইমলাইন ও স্পেসিফিকেশন লিক হয়েছিল। এবার EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে আরও একটি iQOO স্মার্টফোন দেখা গেছে। এটি iQOO Z10 সিরিজের একটি ফোন বলে মনে করা হচ্ছে।

আসন্ন iQOO ফোনের EEC লিস্টিং

  • মায় স্মার্ট প্রাইসের টিম EEC সার্টিফিকেশন প্ল্যাটফর্মে iQOO এর একটি নতুন স্মার্টফোন স্পট করেছে। এটি I2407 মডেল নাম্বার সহ দেখা গেছে।

  • রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী I2407 মডেল নাম্বার সহ ফোনটি আপকামিং iQOO Z10 সিরিজের একটি মডেল হতে পারে।
  • তবে আমরা এখনও পর্যন্ত এই বিষয়ে সঠিক কিছু জানি না, কারণ EEC লিস্টিঙের মাধ্যমে ফোনের মার্কেটিং নাম সম্পর্কে জানা যায়নি।

iQOO Z10 সিরিজ সম্পর্কে এখনও পর্যন্ত জানা গেছে…

  • আগেই BIS সার্টিফিকেশন সাইটে iQOO Z10x ফোনটি I2404 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এই ফোনটি 2024 সালে মে মাসে লঞ্চ হওয়া iQOO Z9x ফোনের সাক্সেসার হতে পারে। এটি 12,999 টাকা দামে পেশ করা হয়েছিল।
  • সম্প্রতি লিকের মাধ্যমে iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro ফোনের লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। দুটি ফোনেই 1.5K রেজোলিউশন সহ ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ফোনটিতে 7,000mAh থেকে 7,500mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি এপিল মাসে লঞ্চ করা হতে পারে।
  • iQOO Z10 Turbo ফোনটিতে MediaTek Dimensity 8400 SoC চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। iQOO Z10 Turbo Pro ফোনের চিপসেট সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে এতে Snapdragon 8s Elite SoC প্রসেসর থাকতে পারে। গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে এই সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি iQOO Z9 Turbo এবং iQOO Z9 Turbo+ ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়নি।
  • এছাড়া রিপোর্ট অনুযায়ী এই বছর দ্বিতীয় কোয়ার্টারে iQOO Z-সিরিজের আরও একটি মিড রেঞ্জে স্মার্টফোন পেশ করা হতে পারে।

এখনও পর্যন্ত iQOO এর পক্ষ থেকে এই ফোনগুলি সম্পর্কে কোনো অফিসিয়ালি তথ্য জানানো হয়নি, তবে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানা গেলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here